Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধীদের প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করছে সরকার

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
10 September, 2025, 09:45 am
Last modified: 10 September, 2025, 09:54 am

Related News

  • শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
  • উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধীদের প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করছে সরকার

একই সঙ্গে সরকারি করপোরেশন ও প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ কিছু বিশেষায়িত পদে সরাসরি নিয়োগের বয়সসীমা আগের মতো ৩৫, ৪০ ও ৪৫ বছর করা হচ্ছে।
শেখ আবদুল্লাহ
10 September, 2025, 09:45 am
Last modified: 10 September, 2025, 09:54 am
প্রতীকী ছবি: সংগৃহীত

চিকিৎসক ও প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি।

একই সঙ্গে সরকারি করপোরেশন ও প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ কিছু বিশেষায়িত পদে সরাসরি নিয়োগের বয়সসীমা আগের মতো ৩৫, ৪০ ও ৪৫ বছর করা হচ্ছে। তবে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়সসীমা কত হবে, তা উপদেষ্টা পরিষদ নির্ধারণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সাধারণ প্রার্থীদের সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরই থাকবে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর জারিকৃত এক অধ্যাদেশে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সকল প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল। তখন কারও জন্য আলাদা কোনো ছাড় রাখা হয়নি।

ওই অধ্যাদেশের আগে সাধারণ প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারতেন। মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীরা সুযোগ পেতেন ৩২ বছর পর্যন্ত। বিশেষ কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমা ছিল ৩৫ ও ৪০ বছর।

চিকিৎসকেরা ইন্টার্ন শেষ করে চাকরিতে প্রবেশ করতে দেরি হয় উল্লেখ করে বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করার দাবি জানান। এরপর সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে পিএসসির প্রস্তাব অসম্পূর্ণ হওয়ায় তাদেরকে আবারও প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। পরে কমিশন জানায়, মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক ও প্রতিবন্ধীদের বয়সসীমা আগের মতো সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি রাখা উচিত। এছাড়া, বিশেষ কিছু পদে সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা আগের মতোই রাখা দরকার।

চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন। তবে আওয়ামী লীগ সরকার দেড় দশকে এই দাবি মানেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর অন্তর্বর্তী সরকার সাধারণ প্রার্থীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করে।
 
Related Topics

টপ নিউজ

সরকারি চাকরি / চাকরিতে প্রবেশের বয়স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
  • উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net