Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ডাকসু নির্বাচন: কার্জন হলে সর্বোচ্চ ৮৪.৭%, ইউল্যাব কেন্দ্রে সর্বনিম্ন ৬৩% ভোট গ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:20 pm
Last modified: 09 September, 2025, 06:29 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

ডাকসু নির্বাচন: কার্জন হলে সর্বোচ্চ ৮৪.৭%, ইউল্যাব কেন্দ্রে সর্বনিম্ন ৬৩% ভোট গ্রহণ

আটটি কেন্দ্রে সর্বাধিক ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে, যেখানে গড় ভোটের হার ৮৭ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ইউল্যাব স্কুল কেন্দ্রে, মাত্র ৬৩ শতাংশ।
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:20 pm
Last modified: 09 September, 2025, 06:29 pm
ছবি: টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আটটি কেন্দ্রে সর্বাধিক ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে, যেখানে গড় ভোটের হার ৮৪ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ইউল্যাব স্কুল কেন্দ্রে, মাত্র ৬৩ শতাংশ।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে রোকেয়া হলের ৫ হাজার ৬৬৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ৯০৭ জন, যা প্রায় ৬৯ শতাংশ। কেন্দ্রটির দায়িত্বে ছিলেন শামসুন নাহার হলের প্রভোস্ট নাসরীন সুলতানা।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা ভোট দেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আইনুল ইসলাম জানান, তিন হলে যথাক্রমে ৮৫, ৮৩ দশমিক ৫০ ও ৮৩ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। সব মিলিয়ে এই কেন্দ্রে ভোটের হার দাঁড়িয়েছে ৮৪ শতাংশ।

ইউল্যাব স্কুল কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৯৬ জন। রিটার্নিং কর্মকর্তা শহিদুল জাহিদ জানান, এখানে ভোট দিয়েছেন ৬৩ শতাংশ শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ৪ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রের দায়িত্বে ছিলেন অধ্যাপক শারমীন কবীর।

কার্জন হলে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের ৫ হাজার ৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। রিটার্নিং কর্মকর্তা এম এম মহিউদ্দীন জানান, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৪৪৩ জন, শহীদুল্লাহ হলে ১ হাজার ৯০৯ জন ও অমর একুশে হলে ১ হাজার ৮৩ জন ভোট দিয়েছেন। কেন্দ্রটির গড় ভোট পড়েছে ৮৭ দশমিক ৩৪ শতাংশ।

উদয়ন স্কুল কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের মোট ৬ হাজার ১৫৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ১৪১ জন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা জানান, এই কেন্দ্রে গড়ে ৮৩ শতাংশ ভোট পড়েছে। সূর্যসেন হলে ভোটের হার ৮৮ শতাংশ, জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশ, জিয়া হলে ৭৫ শতাংশ এবং মুজিব হলে ৮৭ শতাংশ।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৯৪৭ জন। রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম জানান, ভোটের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৪৮ শতাংশ।

শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের মোট ৪ হাজার ৮৫০ ভোটারের মধ্যে ৪ হাজার ৪১ জন ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, ভোটের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৩ শতাংশ।
 

Related Topics

টপ নিউজ

ডাকসু / ডাকসু নির্বাচন / ভোটগ্রহণ / ভোট গণনা / নির্বাচন / কার্জন হল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net