Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আসনসীমা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ নেই: ইসি আনোয়ারুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2025, 09:35 am
Last modified: 08 September, 2025, 09:40 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

আসনসীমা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ নেই: ইসি আনোয়ারুল

গত বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে প্রায় ৫২টি আসনে পরিবর্তন আনা হয়। গাজীপুরে একটি আসন বাড়ানো হলেও বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 September, 2025, 09:35 am
Last modified: 08 September, 2025, 09:40 am
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আর আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-এর ৭ ধারায় স্পষ্ট বলা আছে, 'এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ, কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন কিংবা কমিশনের গৃহীত কার্যধারা বা কাজের বৈধতা নিয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।'

তিনি আরও বলেন, "আইনগতভাবে এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।"

গত বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে প্রায় ৫২টি আসনে পরিবর্তন আনা হয়। গাজীপুরে একটি আসন বাড়ানো হলেও বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। নতুন এই সীমানায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

তবে আসনসীমা পরিবর্তন নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, "কমিশন নিরপেক্ষভাবে কাজটি শেষ করেছে। আইনে প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক এলাকা ও সর্বশেষ আদমশুমারির কথা বলা আছে। সেই প্রতিবেদন পরীক্ষা করে দেখা গেছে কিছু অসামঞ্জস্য ও বিতর্ক আছে। তাই গত ১৬ জুনের হালনাগাদ ভোটার তালিকার তথ্য যাচাই করে জেলায় ভোটার সংখ্যা, গড় ও মোট সংখ্যা বিবেচনায় এনে কোথাও বেশি, কোথাও কম—এসব ভারসাম্য ঠিক করে খসড়া তৈরি করা হয়।"

তিনি জানান, খসড়ার ওপর দাবি-আপত্তি আসলে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "আদমশুমারির ঘাটতি যাতে না থাকে, সেজন্য ভোটার সংখ্যাও বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে ৪৬-৫০টি আসনে পরিবর্তন হতে পারে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''সীমানা নিয়ে কারা আন্দোলন করছে, কেন করছে বা কী বলতে চাইছে—তা এখনো আমরা জানি না। কারণ এক্ষেত্রে আঞ্চলিকতা, রাজনৈতিক ও স্থানীয় বিষয় জড়িত থাকে। তবে কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিক দাবি-আপত্তি বিবেচনায় এনে সীমানা নির্ধারণ করেছে। চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে অভিযোগ করার কোনো সুযোগ নেই।''

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, শুধু প্রশাসনিক বিষয় নিলে এক ধরনের সমস্যা হয়, আবার ভৌগলিক এলাকা বাদ দিলে অন্য রকম সমস্যা দেখা দেয়। কাজেই সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে। 

গাজীপুরে একটি আসন বাড়ানো হলেও বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, "ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুরে সবচেয়ে বেশি আর বাগেরহাটে সবচেয়ে কম ছিল। গড় ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২০ হাজার। সেটি ধরলে বাগেরহাটে আসন কমই থাকে। ক্ষেত্র বিশেষে ভোটার সংখ্যাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।" 

তিনি আরও বলেন, "আমরা বিব্রত নই। শতভাগ ত্রুটিমুক্ত করার চেষ্টা করেছি।" 

কোথাও আনন্দ মিছিল আবার কোথাও বিক্ষোভ চলছে—এ বিষয়ে তিনি বলেন, "আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না।" 

তিনি মনে করিয়ে দেন, "এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ, কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন কিংবা কমিশনের গৃহীত কার্যধারা বা কাজের বৈধতা নিয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।"

শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ারুল ইসলাম বলেন, "আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ শতভাগ অনুকূলে। কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে অনুকূল নয়—এমন কোনো তথ্য কমিশন পায়নি।" 

দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, "প্রায় সব রিপোর্ট কমিশন পেয়েছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধনের শেষ ধাপে দলের নাম নিয়ে আপত্তি তোলার সুযোগ থাকবে।" 

সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, "প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর চূড়ান্ত করা হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে দ্বন্দ্ব থাকলে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করা হবে।"
 

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / আসনসীমা / সংসদীয় আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net