Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে সংঘর্ষ: পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 10:30 am
Last modified: 07 September, 2025, 10:32 am

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে সংঘর্ষ: পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 10:30 am
Last modified: 07 September, 2025, 10:32 am
ছবি: ইউএনবি

রাজবাড়ীর গোয়ালন্দে 'নূরাল পাগলা' হিসেবে পরিচিত নুরুল হক মোল্লার দরবার শরীফকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও পরে পুলিশের ওপর হামলার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর 'তৌহিদী জনতা'র ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ থেকে নূরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। এ সময় নূরাল পাগলার অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে দরবার শরীফে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নূরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে উত্তেজিত জনতা। সংঘর্ষে একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।

ওসি রাকিবুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের মূল ঘটনায় অজ্ঞাতনামা তিন থেকে সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দের বাসিন্দা নূরাল পাগলা নিজেকে 'ইমাম মাহদি' দাবি করতেন। সম্প্রতি তার মৃত্যুর পর ভিন্ন রীতিতে, মাটিতে কিছুটা ওপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরীফের আদল দেওয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

Related Topics

টপ নিউজ

রাজবাড়ী / গোয়ালন্দ / নুরাল পাগলা / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net