Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগ: সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 10:30 pm
Last modified: 04 September, 2025, 11:55 pm

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগ: সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা

সিআইডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দুবাইয়ের আল বারশা, বুর্জ খলিফা, জাবেল আলী, মারসা দুবাইসহ বিভিন্ন অভিজাত এলাকায় ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম মূল্যের ২২৬টি ফ্ল্যাট কিনেছেন। 
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 10:30 pm
Last modified: 04 September, 2025, 11:55 pm
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি: আল জাজিরা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। 

পাচারকৃত এই অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনার পাশাপাশি একাধিক প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবসায় বিনিয়োগ করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দুবাইয়ের আল বারশা, বুর্জ খলিফা, জাবেল আলী, মারসা দুবাইসহ বিভিন্ন অভিজাত এলাকায় ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম মূল্যের ২২৬টি ফ্ল্যাট কিনেছেন। 

এছাড়া তার স্ত্রী রুকমীলা জামানের নামে আল বারশা এলাকায় ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম মূল্যের দুটি সম্পত্তির তথ্য পাওয়া গেছে।

তদন্তে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামিক ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে চারটি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এসব হিসাবে বিভিন্ন সময়ে প্রায় ৩১১ কোটি ২৬ লাখ টাকার সমমূল্যের দিরহাম ও মার্কিন ডলার লেনদেন হয়েছে। 

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে বিল্ডিং উপকরণ ব্যবসার জন্য 'জেবা ট্রেডিং এফজেডই' এবং সফটওয়্যার ব্যবসার জন্য 'র‍্যাপিড র‍্যাপ্টর এফজেডই' নামে দুটি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার তথ্যও পেয়েছে সিআইডি।

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ বা সম্পত্তি অর্জনের জন্য সাইফুজ্জামান চৌধুরীর নামে সরকার কোনো অনুমতি দেয়নি। সিআইডির মতে, এভাবে বিদেশে সম্পত্তি ক্রয়, কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে তিনি প্রায় ১২০০ কোটি টাকা পাচার করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

সাবেক ভূমিমন্ত্রী / সাইফুজ্জামান চৌধুরী / সিআইডি / কালো টাকা পাচার / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net