Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধমক দিয়ে মুখ চেপে ধরল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 08:40 pm
Last modified: 01 September, 2025, 09:32 pm

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধমক দিয়ে মুখ চেপে ধরল পুলিশ

এ সময় বিচারক তারেকের কাছে তার পেশা জানতে চান। জবাবে তারেক জানান, তিনি কর্মহীন। 
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 08:40 pm
Last modified: 01 September, 2025, 09:32 pm
ছবি: টিবিএস

রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে 'জয় বাংলা' বলে স্লোগান দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম তারেক। সঙ্গে সঙ্গে পাশ থেকে এক পুলিশ সদস্য তার মুখ চেপে ধরেন এবং ধমক দেন। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যার ঘটনায় গত ৪ আগস্ট তারেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন। ওইদিন রিমান্ড বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন রামিম হোসেন মোল্লা। শুনানি শেষে আদালত তারেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি চলাকালে আদালতে কথা বলার অনুমতি নিয়ে তারেক বলেন, 'ঘটনা ২০২২ সালের। আর ছাত্রলীগের কমিটি দেয় ২০২৩ সালের ১৩ জুলাই। ঘটনাস্থলে আমার ফিজিক্যালি উপস্থিত থাকার কোনো তথ্য বা আশপাশে আমার ফোনের সিমের লোকেশনের তথ্য পাওয়া গেছে কি না। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।'

এ সময় বিচারক তারেকের কাছে তার পেশা জানতে চান। জবাবে তারেক জানান, তিনি বেকার। 

এরপর বিচারক জানতে চান তারেক ৫ আগস্টের আগে কী করতেন। জবাবে তিনি বলেন,'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছি। থিসিস করা হয়। ৫ আগস্টের পর আর ক্যাম্পাসে যাইনি। আত্মীয়-স্বজনের বাসায় ঘুরেফিরে থাকি। থিসিসটা শেষ হলে হয়তো কিছু করে খেতে পারতাম।'

শুনানি শেষে তারেককে আদালত থেকে একজন পুলিশ সদস্য কারাগারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আদালত চত্ত্বরেই সাংবাদিকদের দেখে 'জয় বাংলা' বলে স্লোগান দেন তিনি। সঙ্গে সঙ্গে ওই পুলিশ সদস্য তার মুখ চেপে ধরেন। তিনি তারেককে ধমক দিয়ে বলেন, 'কোনো কথা বলা যাবে না'। এরপর তাকে আবারও এজলাসে আসামির কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে কঠোর নিরাপত্তায় তারেককে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতকড়া পড়িয়ে কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি আবারও 'জয় বাংলা' বলে স্লোগান দেন। তখনও পুলিশ তার মুখ চেপে ধরে।

উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় ডিবি। একপর্যায়ে কার্যালয়ে ভাঙচুর ও আশপাশে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Related Topics

টপ নিউজ

আদালত / জামিন / শুনানি / সাংবাদিক / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • 'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net