Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী জাতীয় নীতি প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2025, 10:45 am
Last modified: 27 August, 2025, 10:48 am

Related News

  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী জাতীয় নীতি প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা ধারণাপত্র জমা দেবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বাছাইকৃত প্রতিযোগীরা দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ নীতিপত্র প্রণয়ন করবে।
টিবিএস রিপোর্ট
27 August, 2025, 10:45 am
Last modified: 27 August, 2025, 10:48 am
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে শুরু হয়েছে 'জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫'। দেশের ৯টি বিশ্ববিদ্যালয় ও ১টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে।

আজ বুধবার (২৭ আগস্ট)  প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা ধারণাপত্র জমা দেবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বাছাইকৃত প্রতিযোগীরা দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ নীতিপত্র প্রণয়ন করবে। পরবর্তীতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নীতিপত্র উপস্থাপন করবে। প্রতিটি প্রতিষ্ঠানে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে বিজয়ী শিক্ষার্থীদের নীতিপ্রস্তাব সরকারি পর্যায়ে গ্রহণযোগ্যতা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে:

  • রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ
  • গুজব প্রতিরোধে তরুণদের করণীয় ও বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি
  • দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক সংযোগ
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশি তরুণদের ভূমিকা
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি
  • জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: জাতীয় স্বার্থ ও বৈশ্বিক সম্পর্কের পুনঃসংজ্ঞায়ন
  • সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের পথে: বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার পুনর্গঠন ও প্রয়োজনীয় পদক্ষেপ
  • নতুন বাংলাদেশ নির্মাণ: শিক্ষা ও দক্ষতার রূপান্তর
  • জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ
  • চতুর্থ শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র
  • কৃষি, নদী ও উন্নয়নের গতিপথ: বঙ্গীয় দ্বীপপুঞ্জের পুনরাবিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত তরুণদের অংশগ্রহণ অপরিহার্য। কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে তরুণদের মননশীলতা, গবেষণাধর্মী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতাকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ সেই অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ / তরুণ / প্রধান উপদেষ্টার প্রেস উইং / প্রতিযোগিতা / জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net