Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ ইন করা অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 12:30 pm
Last modified: 23 August, 2025, 01:07 pm

Related News

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • হাদির খুনি ভারতে পালানোর ডিএমপির ভাষ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করল মেঘালয় পুলিশ, বিএসএফ: হিন্দুস্তান টাইমস
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • 'আমরা বাংলাদেশ থেকে আসি নাই, আমরা ভারতীয়, কেন আমাদের সঙ্গে এ আচরণ?'
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ ইন করা অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় আটক

গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করে।
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 12:30 pm
Last modified: 23 August, 2025, 01:07 pm
আটককৃত ভারতীয় নাগরিক। ছবি: টিবিএস

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ পৌরসভার আলিমনগর ভুতপুকুর গ্রামে অভিযান চালিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে। স্থানীয় বাসিন্দা মনতাজুর রহমান হাকুর হেফাজতে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও নাগরিকত্ব প্রমাণের নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন দিল্লির সাহেবাবাদ গ্রামের মো. দানেশ (২৮), তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. সোনালি খাতুন (২৬) এবং ছেলে মো. সাব্বির শেখ (৮), পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের মোছা. সুইটি বিবি (৩৩) ও তার দুই ছেলে মো. কুরবান দেওয়ান (১৬) এবং মো. ইমাম দেওয়ান (৬)।

জানা গেছে, গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানার পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করে। এতে অন্তঃসত্ত্বা নারী, তার শিশু সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তে ফেলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম বলেন, 'আতককৃতদের আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছিল। সম্প্রতি তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু মহিলা ও শিশু রয়েছে, বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ

কুড়িগ্রাম সীমান্ত / পুশ ইন / সীমান্তে পুশ-ইন / ভারতীয় নাগরিক / বিএসএফ / চাঁপাইনবাবগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • হাদির খুনি ভারতে পালানোর ডিএমপির ভাষ্যকে ‘ভিত্তিহীন’ দাবি করল মেঘালয় পুলিশ, বিএসএফ: হিন্দুস্তান টাইমস
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • 'আমরা বাংলাদেশ থেকে আসি নাই, আমরা ভারতীয়, কেন আমাদের সঙ্গে এ আচরণ?'
  • অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net