Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 06:40 pm
Last modified: 23 November, 2025, 06:48 pm

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক সখিনার জামিন, কারামুক্তিতে বাধা নেই

সখিনা বেগমকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সখিনা বেগমকে ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। গণমাধ্যমটিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর তাকে আটক করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
23 November, 2025, 06:40 pm
Last modified: 23 November, 2025, 06:48 pm
ছবি: টিবিএস

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাজধানীর ভাষানটেক থেকে আটক ভারতীয় নাগরিক সখিনা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আদালত সখিনাকে তার বাংলাদেশি আশ্রয়দাতাদের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের পাশাপাশি ভাষানটেক থানার পরিদর্শককে প্রতি এক সপ্তাহ পর পর সখিনার বিষয়ে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার জামিন শুনানির জন্য সখিনাকে আদালতে হাজির করা হয় এবং আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার আশ্রয়দাতা জাকিয়া ও ক্লান্তি আক্তারের জিম্মায় জামিন মঞ্জুর করেন। তবে শর্ত অনুযায়ী, এক সপ্তাহ পর পর ভাষানটেক থানার পরিদর্শক সখিনার বর্তমান অবস্থার বিষয়ে আদালতকে জানাবেন।

আইনজীবী রহমাতুল্যাহ আরও বলেন, 'সখিনার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। আশা করছি, আগামীকাল সকালের মধ্যেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।'

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর আটকের পর 'দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২' আইনে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে ভাষানটেক থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দীর্ঘ ৫৭ দিন কারাভোগের পর অবশেষে এই মামলায় তার জামিন মিলল।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ভাষানটেক থানার টিনশেড টেকপাড়া গলির মাথায় ওই নারীকে পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের জিজ্ঞাসাবাদে ওই নারী তার বাড়ি ভারতের আসামে বলে জানান। তিনি ভাঙা ভাঙা বাংলা ও আসামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। সে সময় তার কাছে পাসপোর্ট ও ভিসা চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সখিনা বেগম কীভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করেছেন এবং কীভাবে ভাষানটেকে এসেছেন, সে সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। আসামের নাগরিক হওয়া সত্ত্বেও বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, সখিনা বেগমকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সখিনা বেগমকে ঢাকার মিরপুরে খুঁজে পায় বিবিসি। গণমাধ্যমটিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর তাকে আটক করে পুলিশ।

Related Topics

টপ নিউজ

অবৈধ অনুপ্রবেশ / বিএসএফ / জামিন / কারামুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না কারামুক্তি
  • প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net