Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদিত এলাকার বাইরে জমির প্রচারণা চালাচ্ছে আশিয়ান সিটি

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
22 August, 2025, 10:00 am
Last modified: 22 August, 2025, 10:05 am

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলায় রায় ২ ফেব্রুয়ারি
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

রাজউকের নির্দেশ অমান্য করে অনুমোদিত এলাকার বাইরে জমির প্রচারণা চালাচ্ছে আশিয়ান সিটি

গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠানটিকে ৩৩ একরের মধ্যে কার্যক্রম চালানোর অনুমতি দেয়। আদালতের রায়ের পর রাজউক অনুমোদনবিহীন এলাকায় পরিচালিত সব ধরনের বিজ্ঞাপন, বিক্রয় ও প্রচার বন্ধের নির্দেশ দেয়।
মো. জাহিদুল ইসলাম
22 August, 2025, 10:00 am
Last modified: 22 August, 2025, 10:05 am

আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডকে কেবল ৩৩ একর জমির অনুমোদন দেওয়া হলেও, এক হাজার একরেরও বেশি জমি দেখিয়ে প্রতিষ্ঠানটি তাদের আশিয়ান সিটি প্রকল্পের প্রচারণা করছে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠানটিকে ৩৩ একরের মধ্যে কার্যক্রম চালানোর অনুমতি দেয়। আদালতের রায়ের পর রাজউক অনুমোদনবিহীন এলাকায় পরিচালিত সব ধরনের বিজ্ঞাপন, বিক্রয় ও প্রচার বন্ধের নির্দেশ দেয়।

একই সঙ্গে প্রকল্পের সীমানা যাচাই ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে প্রতিষ্ঠানটিকে আলটিমেটাম দেওয়া হয়।

১৭ আগস্ট রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মো. মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, 'আদালতের রায়ে আশিয়ান সিটি কেবল ৩৩ একরের মধ্যে কার্যক্রম চালাতে পারবে। কিন্তু মাঠ পর্যায়ের পরিদর্শনে দেখা গেছে তারা ৬০ থেকে ৭০ একর জমি ব্যবহার করছে।'

তিনি বলেন, ' তাদেরকে ৩৩ একরের সীমানা চিহ্নিত করে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে। আমরা কাগজপত্র পর্যালোচনা করছি, তবে শেষ পর্যন্ত তারা ৩৩ একরের অনুমোদনও পাবে কিনা সন্দেহ।'

এর আগে গত ৪ আগস্ট রাজউক জানায়, ঢাকার দক্ষিণখানে অবস্থিত আশিয়ান সিটি প্রকল্প এখনো তাদের অনুমোদন পায়নি। তবুও বিলবোর্ড, সাইনবোর্ড, অনলাইন ও বিভিন্ন মাধ্যমে জমি বিক্রির প্রচারণা চলছে, যা অবৈধ।

মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বেসরকারি আবাসিক ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১১ ও ২০১৫) এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া জমি বিক্রি বা বিজ্ঞাপন প্রচার করলে ন্যূনতম ১০ লাখ টাকা জরিমানা, সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

নোটিশে আরও বলা হয়, এসব অবৈধ কার্যক্রম বন্ধ না করলে এবং নির্ধারিত সময়ে নথিপত্র জমা না দিলে বিজ্ঞাপন বন্ধ, জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজউক জানায়, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এবং ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত) অনুযায়ী সব শর্ত পূরণ করলে তবেই প্রকল্প অনুমোদন পাবে। অনুমোদনের আগে কোনো বিক্রয়, প্রচার বা উন্নয়ন চলতে পারবে না।

আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মিডিয়া প্রধান শফিকুল ইসলাম শাওন টিবিএসকে বলেন, 'আমরা কোর্ট অনুমোদিত ৩৩ একরের মধ্যেই কাজ করছি। রাজউকের নির্দেশ মেনে অনুমোদনবিহীন এলাকার বিজ্ঞাপন বন্ধ করেছি।'

তিনি বলেন, 'তবে আমাদের প্রকল্পের মোট এলাকা প্রায় এক হাজার একর। ধীরে ধীরে জমি কিনে প্রকল্পে যুক্ত করছি। রাজউকের পাঠানো নোটিশেরও জবাব দিয়েছি।'

তবে মো. মুস্তাফিজুর রহমান বলেন, রাজউক এখনও আশিয়ানের কাছ থেকে নোটিশের কোনো জবাব পায়নি।

রাজউকের নির্দেশনা উপেক্ষা করেই আশিয়ান সিটি প্রকল্প চলছে। গত ১৪ আগস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্লট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় এখনো বিলবোর্ড, ব্যানার ও সাইনবোর্ড টাঙানো রয়েছে।

ফেসবুক পোস্টের পক্ষে যুক্তি দিয়ে শফিকুল ইসলাম বলেন, 'নিজস্ব ফেসবুকে এ্তটুকু তো আমরা করতেই পারি—এগুলো আমরা বুস্ট করছি না। বিলবোর্ডগুলো শুধু আমাদের কেনা জমিতেই রয়েছে—যেখানে লেখা আছে, এই জমির মালিক আশিয়ান সিটি। ধীরে ধীরে এগুলো মূল প্রকল্পে যুক্ত হবে।'

২০০৬ সালে উত্তরখান, দক্ষিণখান, বারুয়া ও ডুমনি মৌজায় আশিয়ান সিটি প্রকল্পের প্লট বিক্রি শুরু করে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

২০০৫ সালে রাজউক ও ঢাকা জেলা প্রশাসন থেকে ৪৩ একর জমি উন্নয়নের অনুমোদন পায় প্রকল্পটি। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির পরিমাণ বাড়িয়ে ১ হাজার ১৯৭ একর করা হয়—যা মূল অনুমোদনের প্রায় ৩০ গুণ।

২০১২ সালের ২২ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্রসহ আটটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট দায়ের করে প্রকল্পের কার্যক্রম বন্ধের দাবি জানায়।

হাইকোর্ট প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করে এবং ২০১৪ সালের জানুয়ারিতে প্রকল্পটিকে অবৈধ ঘোষণা করে। পরে হাইকোর্টের বড় বেঞ্চ মামলাটি পর্যালোচনা করে ২০১৬ সালের আগস্টে আগের রায় বাতিল করে।

২০১৭ সালের ৭ আগস্ট আপিল বিভাগ বড় বেঞ্চের রায় স্থগিত করেন। এরপর ২০২৩ সালের ২২ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ রিভিউ মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন।

পরে ২০২৪ সালের ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখেন, যাতে উত্তরা ও বিমানবন্দরসংলগ্ন ৩৩ একরে প্রকল্প চালানোর অনুমতি দেওয়া হয়।

সূত্র ও গণমাধ্যমের তথ্যমতে, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে আইন ও রাজউকের বিধি অমান্য করে আবাসন ব্যবসা চালাচ্ছেন।

তার বিরুদ্ধে খিলক্ষেত, উত্তরা ও ভাটারা থানায় জুলাই আন্দোলনের অন্তত ১২টি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে জামিন জালিয়াতির অভিযোগও আছে এবং বর্তমানে তিনি পলাতক।

Related Topics

টপ নিউজ

রাজউক / আশিয়ান গ্রুপ / জমি / অনুমোদিত এলাকা / জমির প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
  • রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলায় রায় ২ ফেব্রুয়ারি
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • আসাদুজ্জামানের ২ গাড়িসহ ১১৮ কাঠা জমি জব্দের নির্দেশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net