Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বৈদেশিক কর্মসংস্থানের নতুন অনলাইন প্লাটফর্ম 'ওইপি' উদ্ভোধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 07:30 pm
Last modified: 20 August, 2025, 07:31 pm

Related News

  • ঈদের ছুটিতেও প্রবাসীদের সেবায় ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ 
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
  • ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: শ্রম উপদেষ্টা
  • ঢাকায় শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: ড. আসিফ নজরুল
  • শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বৈদেশিক কর্মসংস্থানের নতুন অনলাইন প্লাটফর্ম 'ওইপি' উদ্ভোধন

"পূর্বে 'আমি প্রবাসী' অ্যাপের মাধ্যমে বিদেশগামীদের নিবন্ধন, ক্লিয়ারেন্স কার্ড ইত্যাদি সংগ্রহ করতে প্রায় ৭৫০ টাকা করে খরচ হতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশগামীরা বিনামূল্যে অনলাইন সেবা নিতে পারবেন।"
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 07:30 pm
Last modified: 20 August, 2025, 07:31 pm
বুধবার এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: টিবিএস

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা দেওয়ার লক্ষ্যে 'ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)' উদ্বোধন করেছে।

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, "পূর্বে 'আমি প্রবাসী' অ্যাপের মাধ্যমে বিদেশগামীদের নিবন্ধন, ক্লিয়ারেন্স কার্ড ইত্যাদি সংগ্রহ করতে প্রায় ৭৫০ টাকা করে খরচ হতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশগামীরা বিনামূল্যে অনলাইন সেবা নিতে পারবেন।"

সংবাদ সম্মেলনে উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম বলেন, "এটি একটি সমন্বিত অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশী ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ ও প্রদান করতে পারবেন।"

তিনি আরও জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমইটি সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করছে। এর ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে ছাড়পত্র নিয়ে বিদেশ যেতে পারছেন।

এছাড়া, দেশের ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ওইপি / আইএলও / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ঈদের ছুটিতেও প্রবাসীদের সেবায় ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ 
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
  • ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: শ্রম উপদেষ্টা
  • ঢাকায় শিগগিরই প্রবাসীদের কল্যাণে প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে: ড. আসিফ নজরুল
  • শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net