Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সেখান থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন: নাসীরুদ্দীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 07:50 pm
Last modified: 16 August, 2025, 08:19 pm

Related News

  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • স্কুল ফিডিং, বিনামূল্যে স্কুল-ড্রেস ও ওয়াইফাই: শিক্ষাখাতের উন্নয়নে আরও যা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সেখান থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন: নাসীরুদ্দীন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সুদূর প্রবাসেই থাকতে হবে। অনলাইনেই রাজনীতি করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, জনগণের কাছে এসে রাজনীতি করতে হবে।’
টিবিএস রিপোর্ট
16 August, 2025, 07:50 pm
Last modified: 16 August, 2025, 08:19 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে নয়, বরং লন্ডনে গিয়ে সিজদা দেওয়া হয়েছে। 'জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি অভিযোগ করে বলেন, 'প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সেখান থেকেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। কিন্তু আমরা বলি, বাংলাদেশের মানুষের কাছেই সিজদা দিতে হবে। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, তবে সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে।'

লন্ডনে সিজদা দেওয়া ব্যক্তিদের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের কিবলা পরিবর্তন করে জনগণের দিকে করতে হবে।'

তিনি আরও বলেন, 'ঐক্যমত্য কমিশনের অনেকেই গুলশানের নানা ক্লাবে সিজদা দিয়েছে। যার কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নের পথে দিশেহারা হয়ে পড়েছে।'

তিনি অভিযোগ করেন, 'জুলাই ঘোষণাপত্র জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র ঘোষণা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।'

বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ 'গণপরিষদ নির্বাচন' বলে উল্লেখ করেন তিনি।

আমলা থেকে রাজনীতিবিদ হওয়া একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আবু জাহেলরা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আবার কিছুদিন আগে বলেছিল ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। মুখে এক, কাজে আরেক। তারা এত উলটো কেন? জিয়াউর রহমান নিজেও গণপরিষদের জন্য ফরমান জারি করেছিলেন। অথচ ওই মূর্খরা জিয়ার রাজনীতি করেও সেটি মুখে আনে না।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সুদূর প্রবাসেই থাকতে হবে। অনলাইনেই রাজনীতি করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, জনগণের কাছে এসে রাজনীতি করতে হবে। তাহলে দেশের মানুষ সাদরে গ্রহণ করবে।'

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, 'আমরা নাকি ৩০ আসন ভাগাভাগি করতে চেয়েছি- এটা আশ্চর্যজনক মিথ্যা কথা। আমরা চাই গণপরিষদের নির্বাচন। বিএনপি যদি গণপরিষদে ভাগ নিয়ে আসন নিতে চায় তাহলে স্বাগত।'
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস / তারেক রহমান / এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / ঐক্যমত কমিশন / জুলাই সনদ / উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • স্কুল ফিডিং, বিনামূল্যে স্কুল-ড্রেস ও ওয়াইফাই: শিক্ষাখাতের উন্নয়নে আরও যা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net