Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের; লুটপাটে জড়িতেদের তালিকা দাখিলের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 02:15 pm
Last modified: 14 August, 2025, 07:54 pm

Related News

  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • সাদাপাথর লুটের ঘটনায় দুদকের অনুসন্ধান শুরু

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের; লুটপাটে জড়িতেদের তালিকা দাখিলের নির্দেশ

বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর লুটপাটের সংবাদ প্রকাশির হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) বৃহস্পতিবার জনস্বার্থে একটি রিট দায়ের করে। সেটির ওপর শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা রিটটি জনগুরুত্ব বিবেচনায় নিয়ে এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 02:15 pm
Last modified: 14 August, 2025, 07:54 pm
ফাইল ছবি

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর আগামী সাত দিনের মধ্যে আগের জায়গায় প্রতিস্থাপনের জন্য সরকারের সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও এই পাথর লুন্টনকাজে জড়িতদের তালিকা প্রস্তুত করে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর লুটপাটের সংবাদ প্রকাশির হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) বৃহস্পতিবার জনস্বার্থে একটি রিট দায়ের করে। সেটির ওপর শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা রিটটি জনগুরুত্ব বিবেচনায় নিয়ে এই আদেশ দেন।

পরিবেশ সচিব, খনিজ সম্পদ সচিব, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপরসহ সংশ্লিষ্টদেরকে আদেশ বাস্তায়ন করতে বলেছেন আদালত। 

শুনানিতে এইচআরপিবি'র পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন।

তিনি সাংবাদিকদের বলেন, কয়েকদিন থেকে বিভিন্ন গণমাধ্যমে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর গায়েব হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। এসব রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অনেকদিন থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় প্রশাসনের নাকের ডগায় পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। সেসব রিপোর্ট যুক্ত করে রিট করা হয়।

তিনি বলেন, ওই এলাকাটি একটি টুরিস্ট স্পট হিসেবে বিবেচিত এবং হাজার হাজার মানুষ সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। এগুলো সংরক্ষণের জন্য পরিবেশ আইনের ৫ ধায়ায় ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার নির্দেশনার প্রার্থনা করা হয়।

তিনি আরও বলেন, দিনে দুপুরে এভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাঠের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি আমাদের সংবিধানের আর্টিকেল ১৮ (এ) এর নির্দেশনা অনুসারে প্রশাসনের দায়িত্ব এগুলো সংরক্ষণ করা।

শুনানি শেষে আদালত সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর উত্তোলন ও অপসারণ নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না; উক্ত সাদা পাথর এলাকা সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না; উক্ত এলাকাকে পরিবেশ আইনের ৫ ধারা অনুসারে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না; পরিবেশের ক্ষতির সমপরিমাণ অর্থ দায়ী ব্যক্তিদের নিকট থেকে আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। 

আদেশের বিষয়ে মনজিল মোরসেদ বলেন, 'হাইকোর্ট আদেশে বলেছেন, আগামী সাত দিনের মধ্যে বিবাদীরা দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া উক্ত সাদা পাথর স্থানীয় সিভিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় সংগ্রহ করে ভোলাগঞ্জের উক্ত নির্দিষ্ট স্থানে সাদা পাদরগুলোকে প্রতিস্থাপন করতে হবে। আগামী

বৃহস্পতিবারের (২১ আগস্ট) মধ্যে এ ব্যাপারে তাদের পদক্ষেপ এফিডেভিট আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির গঠনের বিষয়ে আদালত নির্দেশনায় বলেছেন, জেলা প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ মোট পাঁচ জনকে সাদা পাথর লুটপাঠের সঙ্গে জড়িত বাক্তিদের তালিকা তৈরি করে এফিডেভিট আকারে দুই মাসের মধ্যে আদালতে দাখিল করতে হবে।

এছাড়াও, পরিবেশ সচিব ও খনিজ সম্পদ সচিবকে আগামী সাত দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন যেখানে বুয়েটের একজন প্রফেসর থাকবেন তাদের মাধ্যমে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে উক্ত ঘটনায় তা নিরূপন করে তিন মাসের মধ্যে এফিডেভিট আকারে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্টদেরকে ওই এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে দিন ও রাত্রে তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সাদাপাথর / ভোলাগঞ্জ / পাথর কোয়ারি / পাথর উত্তোলন / হাইকোর্টের নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • সিলেটের পাথর কোয়ারি ইজারা দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন  
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
  • পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  • সাদাপাথর লুটের ঘটনায় দুদকের অনুসন্ধান শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net