Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আল্টিমেটাম

বাংলাদেশ

ইউএনবি
23 August, 2025, 08:50 pm
Last modified: 23 August, 2025, 08:51 pm

Related News

  • হরমুজে আক্রমণ বন্ধ ও টোলমুক্ত রাখতে ইরানকে যুক্তরাষ্ট্রের আলটিমেটাম, প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দাবি
  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • বৃহস্পতিবার থেকে এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
  • হাদি হত্যা: খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
  • চট্টগ্রাম বন্দরে ট্যারিফ প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম, না মানলে বন্দর বন্ধের হুমকি

সাদাপাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আল্টিমেটাম

সভায় আরও বলা হয়, ৩ দিন পরে যদি কারো কাছে সাদাপাথর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনবি
23 August, 2025, 08:50 pm
Last modified: 23 August, 2025, 08:51 pm
ছবি: ইউএনবি

সিলেটের সাদাপাথর থেকে পাথর সরিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পাথরগুলো ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় আরও বলা হয়, ৩ দিন পরে যদি কারো কাছে সাদাপাথর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সার্কেল এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রাশ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, 'কোম্পানীগঞ্জ যেহেতু পাথর অধ্যুষিত এলাকা তাই পর্যটন ও সংরক্ষিত এলাকা নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের জন্য লিজ দিতে হবে। তা না হলে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে। ব্যবসায়ীরা দাবি করেন বৈধ পন্থায় যারা পাথর আমদানি বা ক্রাশিং করছেন তাদের হয়রানি বন্ধ ও ক্রাশিং মিলের বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে দিতে হব।'

প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন, সাদাপাথরের সৌন্দর্য্য আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা আপনাদের সহযোগিতা চাই। জেলা প্রশাসকের নির্দেশ আগামী ৩ দিনের মধ্যে প্রতি ওয়ার্ডের লোকজন যাতে সাদাপাথর ফিরিয়ে দেয়। যদি কেউ পাথর ফিরিয়ে না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়টি শনিবার বিকাল থেকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

সাদা পাথর / সাদাপাথর লুট / সাদাপাথর / আল্টিমেটাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • হরমুজে আক্রমণ বন্ধ ও টোলমুক্ত রাখতে ইরানকে যুক্তরাষ্ট্রের আলটিমেটাম, প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দাবি
  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • বৃহস্পতিবার থেকে এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের
  • হাদি হত্যা: খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
  • চট্টগ্রাম বন্দরে ট্যারিফ প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম, না মানলে বন্দর বন্ধের হুমকি

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net