Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মালয়েশিয়ার শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশ

ইউএনবি
13 August, 2025, 06:25 pm
Last modified: 13 August, 2025, 06:36 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন

মালয়েশিয়ার শিল্পগোষ্ঠীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অধ্যাপক ইউনূস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চিয়াকে বিশেষভাবে বাংলাদেশের কারখানা শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
ইউএনবি
13 August, 2025, 06:25 pm
Last modified: 13 August, 2025, 06:36 pm
সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চিয়া আজ বুধবার কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন, বন্দর, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়।

অধ্যাপক ইউনূস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চিয়াকে বিশেষভাবে বাংলাদেশের কারখানা শ্রমিকদের জন্য সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, 'আমাদের সরকার ব্যবসায়িক পরিবেশকে আরও ব্যবসাবান্ধব করতে ব্যাপক সংস্কার করেছে, যা এখন বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।'

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আবাসন ও নির্মাণ খাতে, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলে যেখানে নতুন বন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেখানে বড় বিনিয়োগের প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নগরায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লক্ষ লক্ষ শ্রমিক ও নতুন শহরবাসীর জন্য বাড়ি ও সুযোগ-সুবিধা তৈরিতে বড় বিনিয়োগ দরকার।

অধ্যাপক ইউনূস সানওয়ে গ্রুপকে বাংলাদেশে হাসপাতাল স্থাপনের জন্যও উৎসাহিত করেন।

জেফ্রি চিয়া বলেন, তার প্রতিষ্ঠান অবশ্যই বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজবে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার আগ্রহও প্রকাশ করেন। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি সানওয়ের নির্মাণ ও হাউজিং বিভাগে কাজ করছেন বলেও জানান তিনি।

চিয়া বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে জানান, মালয়েশিয়ার কর্তৃপক্ষকে তিনি তাদের ছয় বছরের অনুমোদিত কর্মমেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন।

পৃথক এক বৈঠকে, মালয়েশিয়ার জাতীয় গাড়ি নির্মাতা প্রোটন ও অবকাঠামো প্রতিষ্ঠান এমএমসি করপোরেশন বেরহাদের মালিক—শীর্ষ শিল্পপতি সৈয়দ মোকতার আল-বুখারি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে সমর্থনের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, 'এটি শুধু মুনাফার জন্য নয়, আমরা এটি করতে চাই বাংলাদেশের মানুষের জন্য।' আল-বুখারি নদী উন্নয়ন ও মৎস্যজীবী সম্প্রদায়কে প্রভাবিত করা প্রকল্পে দায়িত্বশীল পুনর্বাসনের গুরুত্বও উল্লেখ করেন।

এসময় অধ্যাপক ইউনূস পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ব্যাপক সংস্কার এনেছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সৌরশক্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণকে অগ্রাধিকারমূলক বিনিয়োগ খাত হিসেবে চিহ্নিত করেন।

মালয়েশিয়ার বিশিষ্ট এই শিল্পপতি বাংলাদেশের সৌরশক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, এবং নবায়নযোগ্য শক্তি ও খাদ্য নিরাপত্তা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

তিনি অধ্যাপক ইউনূসকে সম্মান জানিয়ে ১৮ শতকের ভারতীয় ঔপনিবেশিক বিরোধী শাসক টিপু সুলতানের ওপর ২০ বছরের গবেষণা সংকলিত একটি বই উপহার দেন।
 
Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / মালয়েশিয়া সফর / বিনিয়োগ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net