Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগ কাটেনি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 02:05 pm
Last modified: 13 August, 2025, 02:23 pm

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • আমেরিকা-ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ফের জাতিসংঘের মানবাধিকার প্রধান হলেন ফলকার তুর্ক
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগ কাটেনি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

প্রতিবেদনে বলা হয়, আগের সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায়মুক্তির সংস্কৃতি ছিল। মানবাধিকার লঙ্ঘনে জড়িত সরকারি কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে তারা খুব কম ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ নিত।
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 02:05 pm
Last modified: 13 August, 2025, 02:23 pm
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তর [ইউএস স্টেট ডিপার্টমেন্ট] এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের জুলাই অভ্যুত্থানের পর আগস্টে ঘটে যাওয়া কিছু ঘটনার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু উদ্বেগ এখনও কাটেনি। 

'২০২৪ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস: বাংলাদেশ' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের সময় নানা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছিল—বেআইনি বা নির্বিচার হত্যা, গুম, নির্যাতন বা অমানবিক আচরণ, অযৌক্তিক গ্রেপ্তার বা আটক, বিদেশে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আগের সরকারের দমন-পীড়ন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বড় ধরনের সীমাবদ্ধতা, সাংবাদিকদের ওপর হামলা বা হুমকি, অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা মামলা ও সেন্সরশিপ। 

এছাড়া শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সীমিত করা, শ্রমিক নেতা বা ইউনিয়ন সদস্যদের ওপর হামলা বা হুমকি এবং শিশুশ্রমের সবচেয়ে ভয়াবহ রূপগুলোর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, বলা হয়েছে ওই প্রতিবেদনে। 

প্রতিবেদনে আরও বলা হয়, আগের সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায়মুক্তির সংস্কৃতি ছিল। মানবাধিকার লঙ্ঘনে জড়িত সরকারি কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে তারা খুব কম ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ নিত।

সপ্তাহব্যাপী ব্যাপক ছাত্র আন্দোলন এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানির পর, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর তিন দিন পর, ৮ আগস্ট রাষ্ট্রপতি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে 'প্রধান উপদেষ্টা' হিসেবে শপথ করিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন।

আগের সরকারের পতনের পর, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতাকে অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই ও আগস্টে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। এছাড়া, জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—উভয়ই ব্যবহার করেছে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে।

Related Topics

টপ নিউজ

মার্কিন পররাষ্ট্র দপ্তর / মানবাধিকার / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • আমেরিকা-ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ফের জাতিসংঘের মানবাধিকার প্রধান হলেন ফলকার তুর্ক
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net