Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 06:10 pm
Last modified: 11 August, 2025, 06:17 pm

Related News

  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • ৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক
  • ভারতে আদিবাসী, মুসলিম ও বনবাসীদের ওপর ‘নজিরবিহীন’ মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আসক

আসক বিবৃতিতে জানায়, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এ ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 August, 2025, 06:10 pm
Last modified: 11 August, 2025, 06:17 pm
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচুরির সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি বলেছে, এই ঘটনা প্রচলিত আইন, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের দৃষ্টিতে অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।

সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আসক জানায়, ৯ আগস্ট রাত ৯টার দিকে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় স্থানীয়রা ভ্যানচুরির অভিযোগে রুপলাল দাস (৪০) ও প্রদীপ দাসকে (৩৫) পিটিয়ে হত্যা করে। রুপলাল উপজেলার ঘনিরামপুর গ্রামের এবং প্রদীপ মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।

আসক বিবৃতিতে জানায়, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এ ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে ধারাবাহিকভাবে গণপিটুনির ঘটনা ঘটছে, যা নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। বিচারহীনতার সংস্কৃতি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায় আসক। সংগঠনটি বলেছে, সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া চলবে না, কারণ এ ধরনের নৃশংসতা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি আঘাত করে।

আসকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে অন্তত ১১১ জন গণপিটুনিতে নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

আসক / আইন ও সালিশ কেন্দ্র / মব সহিংসতা / গণপিটুনি / মানবাধিকার লঙ্ঘন / চোর সন্দেহে পিটিয়ে হত্যা / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • ৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক
  • ভারতে আদিবাসী, মুসলিম ও বনবাসীদের ওপর ‘নজিরবিহীন’ মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net