Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এক কর্মকর্তা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2025, 05:50 pm
Last modified: 10 August, 2025, 05:50 pm

Related News

  • পুলিশের সক্ষমতা বাড়াতে ২,২৮১ কোটি টাকায় ১,০০১টি বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি

৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত এক কর্মকর্তা

তাদেরকে কেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এছাড়া, অপর এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে
টিবিএস রিপোর্ট
10 August, 2025, 05:50 pm
Last modified: 10 August, 2025, 05:50 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৯ জন পরিদর্শককে (ইনস্পেক্টর) চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

যেসকল কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন: শিকদার মো: শামীম হোসেন, মো: আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, মো: আ: কুদ্দুছ ফকির, মোহাম্মদ মামুন অর রশিদ, মো: নূরুল ইসলাম, মো: কামাল হোসেন, মো: সেলিমুজ্জামান এবং মো: আবু বকর সিদ্দিক। তারা সকলেই পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন।

তাদেরকে কেন চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এছাড়া, অপর এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই অনুপস্থিতিকে অসদাচরণ ও পলায়ন হিসেবে বিবেচনা করা হয়েছে। তার সাময়িক বরখাস্তের আদেশ গত বছরের ২৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

অন্যদিকে, নিজ কর্মস্থল থেকে পলায়ন করার কারণে ৪০ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। এসব কর্মকর্তা এখন থেকে পদক সংক্রান্ত কোনো আর্থিক সুবিধা পাবেন না। পাশাপাশি, ইতিপূর্বে পদক সংক্রান্ত নেওয়া আর্থিক সুবিধা তাদেরকে ফেরত দিতে হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ পুলিশ / বাধ্যতামূলক অবসর / পুলিশ বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • পুলিশের সক্ষমতা বাড়াতে ২,২৮১ কোটি টাকায় ১,০০১টি বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net