Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
সরকারের সঙ্গে ছাত্র সংগঠনের আলোচনার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 09:35 pm
Last modified: 08 August, 2025, 09:45 pm

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

সরকারের সঙ্গে ছাত্র সংগঠনের আলোচনার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে  ‘ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে’-এক জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
08 August, 2025, 09:35 pm
Last modified: 08 August, 2025, 09:45 pm
ছবি: সংগৃহীত

সরকারের প্রতি ছাত্র রাজনীতির ধরন নিয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

তিনি সব ছাত্রসংগঠনকে আহ্বান জানিয়ে বলেছেন, 'শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ও কনসার্নকে বিবেচনা করে একটি সহাবস্থানমূলক রূপরেখায় পৌছানো দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ- আলোচনা করে এখানে ছাত্ররাজনীতির ধরন কেমন হবে তা নির্ধারণ করা হবে।'

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে  'ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে'-এক জরুরি সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হলগুলোতে ছাত্ররাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে আসতে না পারে সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলো শিক্ষার্থীরা। প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি সই হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।'

তিনি বলেন, 'অভ্যুত্থান পরবর্তী শিক্ষাঙ্গনে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন একটি অলিখিত সহাবস্থানে এসেছিল। আমরা দেখেছি কোন ছাত্রসংগঠন হল বা একাডেমিক এরিয়ায় রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীদেরকে এই মতকে সম্মান জানিয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রকাশ্যে না এসেও হলগুলোতে ইসলামী ছাত্রশিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর করেছে। পরবর্তীতে ছাত্র ইউনিয়নও হল এবং একডেমিক এরিয়াতে তাদের কমিটি ঘোষণা করে। এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের হল আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আকাঙ্খার বিরূদ্ধে অবস্থান নিয়েছে।'

কাদের বলেন, 'এ অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত যে হলগুলোতে  আবার গণরুমের গেস্টরুমের সংস্কৃতি ফেরত আসবে।'

তিনি বলেন, 'আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলোকে কুক্ষীগত করে, হল প্রশাসনকে অকার্যকর করে দেওয়ার এ রাজনীতির বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই। অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এই ধরনের অপছাত্ররাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকারকে ক্ষুন্ন করেছে। এছাড়া, এর মধ্য দিয়ে হলগুলোতে যদি আবার গণরুম গেস্টরুমের রাজনীতি ফিরিয়ে আনা হয়, তবে এর বিরূদ্ধে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়াবে।'

Related Topics

টপ নিউজ

ছাত্র রাজনীতি / বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ / আব্দুল কাদের / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net