Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2025, 01:40 pm
Last modified: 08 August, 2025, 01:44 pm

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

এসবকে ষড়যন্ত্র উল্লেখ করে একজন প্রার্থী গোলাম রাব্বানি বলেন,"সম্প্রতি অসুস্থ হওয়ায় আমি ঔষধ গ্রহণ করেছিলাম। সেটার প্রভাবে এমনটা হতে পারে।”
টিবিএস রিপোর্ট
08 August, 2025, 01:40 pm
Last modified: 08 August, 2025, 01:44 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  নাট্যকলা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেতে যাওয়া ইমরুল আসাদ ও গোলাম রাব্বনি নামের দুই প্রার্থীর ডোপ টেস্ট ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, "ওই দুই প্রার্থী চবি চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট দিয়েছিলেন। তাদের ফলাফল পজিটিভ এসেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।"

নাট্যকলা বিভাগে প্রভাষক পদে তিন পদের বিপরীতে পরীক্ষায় প্রায় ৫০ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। তিন ধাপের এই পরীক্ষার পর তিনজন প্রার্থীকে চূড়ান্ত করেছিল কর্তৃপক্ষ। পরে সিন্ডিকেটে এ নিয়োগের অনুমোদন হয়। নিয়মানুযায়ী নিয়োগ অনুমোদন হওয়ার পর চিকিৎসা সনদ দিয়ে প্রার্থীরা নিয়োগপ্রাপ্ত বিভাগে শিক্ষক পদে যোগদান করতে পারেন। 

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,"ডোপ টেস্টে পজিটিভ আসার বিষয়টি আমরা শুনেছি। ডোপ টেস্টে পজিটিভ আসা কেউ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষক হতে পারবে না।"

তবে এ বিষয়টি অস্বীকার আবার ডোপ টেস্ট করার কথা জানান ইমরুল আসাদ। তিনি বলেন," কোনো ভুল হতে পারে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আবার পরীক্ষা করাচ্ছি।"

এসবকে ষড়যন্ত্র বলছেন গোলাম রাব্বানি। তিনি বলেন,"সম্প্রতি অসুস্থ হওয়ায় আমি ঔষধ গ্রহণ করেছিলাম। সেটার প্রভাবে এমনটা হতে পারে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনাম ক্ষুণ্ন করার জন্য অনেকেই এই নিয়োগ নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমি প্রয়োজনে আবার আপিল করে পুনরায় ডোপ টেস্টে করাবো।"

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন,"এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যে কোন নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে আমরা তাদেরকে কোনোভাবেই নিয়োগ প্রদান করবো না।"

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে যোগদান করতে চিকিৎসা সনদের পাশাপাশি মাদক পরীক্ষার ফলাফল বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / ডোপ টেস্ট / বাতিল / প্রার্থীতা বাতিল / প্রভাষক / নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 
  • আ.লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net