Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
হাসপাতালের বিল দিতে না পেরে নবজাতককে রেখে পালিয়ে যান দম্পতি, ১৬ দিন পর কোলে ফিরিয়ে দিল পুলিশ

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
07 August, 2025, 10:50 am
Last modified: 07 August, 2025, 10:55 am

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭

হাসপাতালের বিল দিতে না পেরে নবজাতককে রেখে পালিয়ে যান দম্পতি, ১৬ দিন পর কোলে ফিরিয়ে দিল পুলিশ

পরে এক সহৃদয় ব্যক্তি ১৫ হাজার টাকা দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাকি বিল মওকুফ করে দেয়।
মিজানুর রহমান ইউসুফ
07 August, 2025, 10:50 am
Last modified: 07 August, 2025, 10:55 am
ছবি: টিবিএস

হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে নবজাতক শিশুকে রেখে পালিয়ে যান এক দম্পতি। পরে পুলিশ তাদের খুঁজে বের করে হাসপাতালে নিয়ে আসে। টানা ১৬ দিন পর আবার মেয়েকে পেয়ে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের ওআর নিজাম উদ্দিন রোডের একটি বেসরকারি হাসপাতালে। 

জানা গেছে, গত ১৮ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এক সিএনজি চালক স্ত্রীকে নিয়ে আসেন এশিয়ান হাসপাতালে। সেই রাতেই সিজারিয়ান অস্ত্রোপচারে জন্ম নেয় তাদের মেয়ে সন্তান। তবে জন্মের পর কিছু শারীরিক জটিলতা থাকায় শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়।

চার দিন পর ২২ জুলাই মাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। তখন পর্যন্ত বিল দাঁড়ায় ৪৬ হাজার টাকা, যার মধ্যে ৪০ হাজার টাকা পরিশোধ করতে পারেন তারা। কিন্তু বাচ্চা তখনও এনআইসিইউতে ভর্তি। 

বাকি টাকা পরিশোধের আর সামর্থ্য ছিল না তাদের। একপর্যায়ে সন্তানকে রেখে চুপিচুপিই হাসপাতাল ছেড়ে চলে যান তারা। 

হাসপাতালের পরিচালক রিদওয়ানুল হক জানান, শিশুটি পরে সুস্থ হয়ে উঠলেও বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। 'ওকে বুকের দুধ দেওয়ার কেউ ছিল না। অন্য মায়েদের সাহায্যে দুধ খাওয়ানো হতো,' বলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ১ আগস্ট চট্টগ্রামের চকবাজার থানায় লিখিত অভিযোগ দেয়। এরপর পুলিশ রাউজান ও রাঙ্গুনিয়ায় ওই দম্পতির আত্মীয়স্বজনের ঠিকানায় অনুসন্ধান শুরু করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, পুলিশ পরে পরিবারটির অবস্থান শনাক্ত করে এবং তাদের চট্টগ্রামে আনার ব্যবস্থা করে।

ওসি বলেন, ততদিনে ১৯ দিনে হাসপাতালে বিল দাঁড়ায় ৩ লাখ ৩ হাজার টাকা। ভয়ে হাসপাতালে আসছিলেন না তারা। ভেবেছিলেন পুরো টাকাই পরিশোধ করা লাগবে। কিন্তু এত দরিদ্র যে তাদের পক্ষে এ টাকা পরিশোধ করা সম্ভব ছিল না। 

'ঘটনাটি আমাদের সবার জন্য আবেগময় ছিল। পরিবারটিকে সন্তানসহ এক করতে পেরে আমরা খুবই খুশি', যোগ করেন ওসি। 

তিনি জানান, পরে এক সহৃদয় ব্যক্তি ১৫ হাজার টাকা দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাকি বিল মওকুফ করে দেয়।

ওসি আরও বলেন, 'আমরা হাসপাতালকে আশ্বস্ত করেছি, প্রয়োজনে জনসাধারণের সহায়তায় পুরো বিল জোগাড় করব।'

বুধবার বিকেলে সন্তানকে আবার ফিরে পেয়ে মা কান্নায় ভেঙে পড়েন। মেয়েকে বুকে নিয়ে তিনি বলেন, 'প্রতিদিন কাঁদতাম। এখানে রেখে যেতে হয়েছিল, কিন্তু ফেরার মতো সামর্থ্য ছিল না।'

শিশুর বাবা ওই দিন উপস্থিত ছিলেন না। তবে মুঠোফোনে তিনি বলেন, 'সিজারে [অস্ত্রোপচার] ৪০ হাজার টাকা খরচ হয়ে গিয়েছিল। এরপর আর কিছুই অবশিষ্ট ছিল না। তাই হাসপাতালের সামনে যাওয়ার সাহসও হয়নি।'

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আলী বলেন, অস্বচ্ছল রোগীদের ক্ষেত্রে বিল সর্বোচ্চ পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি বলেন, 'ওরা যদি আগে জানাত, আমরা সহযোগিতা করতাম। অর্থের অভাবে কোনো পরিবারকে সন্তান ফেলে যেতে হওয়া উচিত নয়।'

Related Topics

টপ নিউজ

নবজাতক শিশুর চিকিৎসা / নবজাতক / বিল পরিশোধ / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net