Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর

বাংলাদেশ

ইউএনবি
03 August, 2025, 03:35 pm
Last modified: 03 August, 2025, 04:49 pm

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত
  • কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর

রবিবার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএনবি
03 August, 2025, 03:35 pm
Last modified: 03 August, 2025, 04:49 pm
ফাইল ছবি

এবার জনস্বার্থে লোকমান আহমেদ নামে আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিনি এনবিআরের কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লোকমান আহমেদ ইতোমধ্যে সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন। এজন্য তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার। প্রচলিত বিধি অনুযায়ী তিনি সব অবসর সুবিধা পাবেন। তাছাড়া জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এনবিআর সূত্রে জানা যায়, সম্প্রতি রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনে লোকমান আহমেদ তার পদমর্যাদার মধ্যে অন্যতম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আন্দোলনের পর এনবিআরের একাধিক কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ভীতি কাজ করতে শুরু করে।

পরে 'ভয়ভীতি মুক্ত ও পক্ষপাতহীন' হয়ে কাজ করার জন্য এনবিআর কর্মকর্তাদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাছাড়া, এনবিআর চেয়ারম্যানকেও অতীতের বিরোধ ভুলে দেশের জন্য কাজ করার জন্য বলেন উপদেষ্টা। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, আন্দোলন ও কর্মকর্তাদের অসহযোগিতার কারণে দেশজুড়ে এনবিআরের অধীন রাজস্ব আদায় কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছিল। গত ২৮ ও ২৯ জুন এনবিআরের প্রধান শাখা, বিশেষ করে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগ, এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা 'পূর্ণ কর্মবিরতি' ও 'এনবিআর অভিমুখে পদযাত্রা' কর্মসূচির কারণে কার্যত অচল হয়ে পড়ে।

আন্দোলনরত এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিল প্রশাসনিক অনিয়ম, কর্মকর্তা হয়রানি ও সংস্কার প্রচেষ্টায় বাধার অভিযোগে এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ কাঠামোগত সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছিল।

গত ১২ মে সরকার এক আদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়ার পর থেকেই প্রতিবাদ শুরু হয়।

এর ধারাবাহিকতায় কয়েক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা কর্মবিরতি, অনশন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে যান। এতে দেশের কর, ভ্যাট ও শুল্কসহ গুরুত্বপূর্ণ রাজস্ব আদায় কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।

Related Topics

টপ নিউজ

এনবিআর / বাধ্যতামূলক অবসর / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি
  • ৪০ লাখ ছাড়াল ই-রিটার্ন দাখিল, সময় আছে ৩১ মার্চ পর্যন্ত
  • কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net