Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
উদ্দীপনের ক্ষুদ্রঋণ দুর্নীতি: সাবেক সচিব মিহির কান্তিসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 05:40 pm
Last modified: 29 July, 2025, 05:46 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উদ্দীপনের ক্ষুদ্রঋণ দুর্নীতি: সাবেক সচিব মিহির কান্তিসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও অপরাধজনক আস্থাভঙ্গের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ তহবিল থেকে বেআইনিভাবে অর্থ বিনিয়োগ ও ব্যয় করেছেন।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 05:40 pm
Last modified: 29 July, 2025, 05:46 pm
ছবি: সংগৃহীত

উদ্দীপনের ক্ষুদ্র ঋণ তহবিল থেকে বিনিয়োগ বা খরচ দেখিয়ে দুর্নীতির অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন এনজিওর চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. শোয়াইব ইবনে আলম।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—উদ্দীপনের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ড. আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, রেজা সেলিম মো. তৈয়বুল হক, রেহানা বেগম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিইও এবং মেম্বার সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক বিদ্যুত কুমার বসু।

আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও অপরাধজনক আস্থাভঙ্গের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ তহবিল থেকে বেআইনিভাবে অর্থ বিনিয়োগ ও ব্যয় করেছেন। এতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আইন ও বিধি লঙ্ঘন হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয়েছে।

জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলা বর্তমানে দুদকে তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশগমন নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ এপ্রিল মিহির কান্তিসহ ১৫ জনের বিরুদ্ধে মোট ৬টি মামলা করে দুদক।

মিহির কান্তি মজুমদার ২০১১ সাল থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৩ মে অবসরে যান। এরপর ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

Related Topics

টপ নিউজ

ক্ষুদ্র ঋণ / ঋণ জালিয়াতি / সাবেক সচিব / দুদক / দেশত্যাগে নিষেধাজ্ঞা / পাসপোর্ট জব্দ / মিহির কান্তি মজুমদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net