Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ছাত্রদল নেতা সাম্য হত্যা: বিভিন্ন মেয়াদে রিমান্ডে তিন আসামি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2025, 04:05 pm
Last modified: 28 July, 2025, 04:09 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধ: জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মেসে চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • অপ্রতিমের হত্যাকাণ্ডে মামলা, কোনো আসামির নাম নেই
  • তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

ছাত্রদল নেতা সাম্য হত্যা: বিভিন্ন মেয়াদে রিমান্ডে তিন আসামি

গত ১৩ মে রাত ১১টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা সাম্য (২৫)। রাত ১২টার দিকে বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
28 July, 2025, 04:05 pm
Last modified: 28 July, 2025, 04:09 pm
আসামিদের আদালত থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন, মেহেদী হাসান (২৫), মো. রিপন (২০) ও মো. হৃদয় ইসলাম (২৪)। এর মধ্যে মেহেদী ও হৃদয়ের দুই দিন করে এবং রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের চার দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদ্ঘাটন না হলে তারা জামিন পেয়ে চিরতরে পালিয়ে যেতে পারে, এতে মামলার ন্যায় বিচার ব্যাহত হবে। প্রাথমিক তদন্তে আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সরাসরি জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে। তারা অভ্যাসগত অপরাধী। আসামিদের সঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আসামিপক্ষের কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ মে রাত ১১টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা সাম্য (২৫)। রাত ১২টার দিকে বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৪ মে সকালে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

সাম্য হত্যা / ছাত্রদল নেতা / মামলা / রিমান্ড / ঢাকা বিশ্ববিদ্যালয় / সোহরাওয়ার্দী উদ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • মানবতাবিরোধী অপরাধ: জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • মেসে চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
  • অপ্রতিমের হত্যাকাণ্ডে মামলা, কোনো আসামির নাম নেই
  • তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net