Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না: রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2025, 06:55 pm
Last modified: 27 July, 2025, 07:23 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না: রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

সালাহউদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, ‘আমরা আগেই বলেছি, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন। আমরা আরও বলেছিলাম, যদি সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য কমিটি থাকে, তাহলে সেটা আমরা মানব না।’
টিবিএস রিপোর্ট
27 July, 2025, 06:55 pm
Last modified: 27 July, 2025, 07:23 pm
ফাইল ছবি: সংগৃহীত

এক ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—এ প্রস্তাবে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। পাশাপাশি তারা পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনেও সম্মত হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিনে এসব তথ্য জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, 'জুলাই সনদে আমরা প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার বিষয়টি যুক্ত করব।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, 'আমরা আগেই বলেছি, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে থাকতে না পারেন। আমরা আরও বলেছিলাম, যদি সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য কমিটি থাকে, তাহলে সেটা আমরা মানব না। তবে এই হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিধান সংবিধানে যুক্ত করব। এর বাইরে কোনো আলোচনার ক্ষেত্রে আমাদের আগের অবস্থান বহাল থাকবে। আশা করি, সেটি বিবেচনায় নেওয়া হবে। ১০ বছরের সীমা নিয়ে এখনই ঘোষণা দিতে পারেন, কারণ এটি আমাদেরই প্রস্তাব।'

আলোচনার শুরুতে 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব উপস্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে দলগুলো এ বিষয়ে একমত হয়। তবে কমিশন গঠনের আইনি কাঠামো নিয়ে পরবর্তী আলোচনায় বসবে।

আলী রীয়াজ বলেন, 'পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। প্রক্রিয়া কী হবে, তা নিয়ে আলোচনা চলবে। একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে আমরা পুলিশ বাহিনীর জবাবদিহিতা, দায়বদ্ধতা ও জনবান্ধবতা নিশ্চিত করতে চাই।'

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / রাজনৈতিক দল / প্রধানমন্ত্রীত্ব / বিএনপি / সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net