Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
দাওয়াত না পাওয়ায় গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ১

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল
27 July, 2025, 05:30 pm
Last modified: 27 July, 2025, 05:37 pm

Related News

  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

দাওয়াত না পাওয়ায় গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ১

উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘আহত রমজান ছাত্রলীগের কর্মী। বড় দলের মধ্যে নেতা-কর্মীদের মাঝে ভুলবোঝাবুঝি হতে পারে। সভার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ঘটনা।’
সৈয়দ মেহেদী হাসান, বরিশাল
27 July, 2025, 05:30 pm
Last modified: 27 July, 2025, 05:37 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ৫ আগস্ট পালন উপলক্ষ্যে উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড-সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জামান শরীফ বলেন, আগামী ৫ আগস্টের কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা চলছিল। সভার একপর্যায়ে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের মোবাইলে একটি কল আসে। ওই ফোনালাপে দাওয়াত না পাওয়ার বিষয়ে তর্ক-বিতর্ক হয়। ফোনালাপের কিছুক্ষণ পরেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মিন্টু তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রামদা ও হাতুড়ি নিয়ে সভাস্থলে প্রবেশ করেন।

'তিনি সরোয়ার আলম বিপ্লবের উদ্দেশ্যে জোরে জোরে সরাসরি জানতে চান কেন তাকে দাওয়াত দেওয়া হয়নি। পরিস্থিতি শান্ত করতে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এগিয়ে আসলে মিন্টু ভাই ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেন। এ ঘটনার জের ধরে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।'

যুবদল নেতা জসিম শরীফ বলেন, কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির পরপরই বদিউজ্জামান মিন্টু ভাইয়ের অনুসারীরা চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে, এবং তারা সভাস্থলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে রমজান নামের এক যুবক আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, 'আহত রমজান ছাত্রলীগের কর্মী। বড় দলের মধ্যে নেতা-কর্মীদের মাঝে ভুলবোঝাবুঝি হতে পারে। সভার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ঘটনা।'

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, 'আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। এই দীর্ঘ সময়ে আমি বহুবার হামলা-মামলার শিকার হয়েছি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি শুধু কারণ জানতে গিয়েছিলাম। সেখানে কোনো প্রকার ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলার সঙ্গে আমি বা আমার লোকজন যুক্ত ছিল না।'

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Related Topics

টপ নিউজ

বরিশাল / গৌরনদী / বিএনপি / মারামারি / আহত / দাওয়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • সুনামগঞ্জে ইজিবাইকে ক্রিকেট বল লাগা নিয়ে বিরোধ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ; আহত অর্ধশতাধিক
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net