Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
জামালপুরে আল আকাবা সমবায় সমিতি দুর্নীতি: সিআইডির অভিযানে ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2025, 04:10 pm
Last modified: 20 July, 2025, 04:23 pm

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

জামালপুরে আল আকাবা সমবায় সমিতি দুর্নীতি: সিআইডির অভিযানে ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

প্রতিষ্ঠানটি ব্যাংকের আদলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করত। প্রতি লাখ টাকার জমায় প্রতি মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা এই টাকা সংগ্রহ করে।
টিবিএস রিপোর্ট
20 July, 2025, 04:10 pm
Last modified: 20 July, 2025, 04:23 pm
প্রতীকী ছবি।

জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালিয়ে ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২০ জুলাই) সিআইডির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ে নিবন্ধিত হলেও প্রতিষ্ঠানটি ব্যাংকের আদলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করত। প্রতি লাখ টাকার জমায় প্রতি মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা এই টাকা সংগ্রহ করে।

প্রথম দিকে অল্প অল্প মুনাফা দিলেও পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা হঠাৎ গা-ঢাকা দেন এবং অফিস বন্ধ করে পালিয়ে যান। পরে সিআইডির তদন্তে উঠে আসে, গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে তারা নিজেদের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন মূল্যবান সম্পদ কিনেছেন।

তদন্তে এই চক্রের নামে থাকা ৩ হাজার ১১৩ শতক জমি ও সম্পদ জব্দ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে জামালপুর সদরের গহরপাড়া মৌজায় ১৫ একর জমির ওপর 'আলফা অ্যাস্ট্রোবিক্স' ইটভাটা, গাজীপুরের দক্ষিণ সালনায় ৩৫০ শতক জমির ওপর 'আলফা ড্রেসওয়্যার' নামের একটি গার্মেন্ট কারখানা, বসুন্ধরা আবাসিক এলাকায় 'আলফা ডেভেলপার্স' ও 'আলফা ড্রেসওয়্যার'-এর নামে ৯টি আবাসিক প্লট এবং ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে থাকা আরও অনেক সম্পদ।

সিআইডি ঢাকা মেট্রোর অর্থনৈতিক অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সিআইডি ইনস্পেক্টর মো. সাইদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত গত ৯ জুলাই এসব সম্পদ জব্দের নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সিআইডির তদন্তের ভিত্তিতে বর্তমানে মাদারগঞ্জ থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

স্ক্যাম / দুর্নীতি / সিআইডি / সম্পদ জব্দ / সমবায় সমিতি / জামালপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net