Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2025, 07:55 pm
Last modified: 18 July, 2025, 08:24 pm

Related News

  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

বান্দরবানে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়া আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। 
টিবিএস রিপোর্ট
18 July, 2025, 07:55 pm
Last modified: 18 July, 2025, 08:24 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। এটিকে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়া আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। 

বন বিভাগের লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আলতাফ হোসেন জানান, স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে লামা উপজেলার মেরাখোলা মুসলিম পাড়া থেকে শুক্রবার বিকেলে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। 

আগের দিন রাতে ওই এলাকার আব্দুল মোমিন নামে এক ব্যক্তির বাড়িতে বানরটি গেলে তারা আটক করে বাড়ির আঙ্গিনায় বেঁধে রাখেন। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে। পরে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বন-জঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষায় করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। গত এপ্রিল মাসে লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে ওই এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। 

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আমাদের হেফাজতে রয়েছে। সুবিধাজনক সময়ে আলীকদমের মাতামূহুরী সংরক্ষিত বনে বানরটি অবমুক্ত করা হবে। 

Related Topics

টপ নিউজ

বান্দরবান / বানর / উদ্ধার / বন বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে দুর্গম এলাকায়
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net