Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
গোপালগঞ্জে হামলা: এক ঘণ্টা পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার এনসিপি নেতা-কর্মীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 05:30 pm
Last modified: 16 July, 2025, 07:09 pm

Related News

  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

গোপালগঞ্জে হামলা: এক ঘণ্টা পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার এনসিপি নেতা-কর্মীদের

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 05:30 pm
Last modified: 16 July, 2025, 07:09 pm
ছবি: টিবিএস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ সমর্থকদের হামলার প্রতিবাদে এক ঘণ্টার পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার করেছে এনসিপি।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় আয়োজকেরা লাউডস্পিকারে ঘোষণা দেন, তারা বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে যাচ্ছেন।

এর আগে বিকেল ৫টার দিকে এনসিপির নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এসময় শাহবাগ থেকে সায়েন্স ল্যাব ও প্রেস ক্লাব সংযোগকারী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

ব্লকেডে এনসিপির ঢাকা মহানগরের নেতাকর্মীদের ছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বেশ কয়েকজন নেতাকেও দেখা গেছে।

ছবি: টিবিএস

এসময় আন্দোলনকারীরা 'গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'আমার ভাই রক্তাক্ত কেন, ইন্টেরিম জবাব দে', ' লীগ ধর, জেলে ভর', 'আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও,গুড়িয়ে দাও', 'ব্লকেড-ব্লকেড, সারাবাংলায় ব্লকেড'সহ নানা স্লোগান দেন।

ব্লকেডের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন সিএফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, 'আমাদের নেতৃবৃন্দ যতক্ষণ না পর্যন্ত নিরাপদে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত সারাদেশে ব্লকেড চলবে।'

ছবি: টিবিএস

Related Topics

টপ নিউজ

শাহবাগ ব্লকেড / গোপালগঞ্জ / হামলা / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net