Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
কর কর্মকর্তাদের আন্দোলন: অর্থনৈতিক ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 01:30 pm
Last modified: 16 July, 2025, 01:30 pm

Related News

  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত: সিপিডির জরিপ
  • আন্দোলনের জেরে এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত
  • ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার ফাতেমা সাময়িক বরখাস্ত

কর কর্মকর্তাদের আন্দোলন: অর্থনৈতিক ক্ষতি নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

বুধবার (১৬ জুলাই) অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 01:30 pm
Last modified: 16 July, 2025, 01:30 pm
ছবি: সংগৃহীত

কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং শাটডাউন কর্মসূচির কারণে রাজস্ব ও অর্থনীতিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (১৬ জুলাই) অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে। সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে বিভাগের উপসচিব (প্রশাসন-১)।

কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ, বাণিজ্য, শিল্প ও নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি; জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের একজন করে প্রতিনিধি।

আদেশে বলা হয়েছে, ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকার ফলে রাজস্বে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

একইসঙ্গে, দীর্ঘ দুই মাসব্যাপী কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মচারীদের কর্মসূচির কারণে সকল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং এগুলোর আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/অনান্য দপ্তরসমূহ এবং কর অঞ্চলসমূহে রাজস্ব আহরণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে।

এছাড়া, দীর্ঘ দুই মাসব্যাপী কর্মসূচি পালনের কারণে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে সংঘঠিত ক্ষয়ক্ষতিসহ দেশের অর্থনীতিতে কী পরমাণ ক্ষতি হয়েছে—তা নিরূপণ করেও একই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এতে রাজস্ব আহরণে স্থবিরতা সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।

Related Topics

টপ নিউজ

কর কর্মকর্তা / এনবিআর আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • ৭২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কর কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত: সিপিডির জরিপ
  • আন্দোলনের জেরে এনবিআরের আরও ৯ কর্মকর্তা বরখাস্ত
  • ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার ফাতেমা সাময়িক বরখাস্ত

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net