Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে কাজ করবে বিএনপি: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2025, 09:00 pm
Last modified: 15 July, 2025, 09:01 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে কাজ করবে বিএনপি: আমীর খসরু

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফের সঙ্গে নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ও জড়িত। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে। এককভাবে কিছু করার ক্ষমতা নেই, সবাইকে মিলে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।
টিবিএস রিপোর্ট
15 July, 2025, 09:00 pm
Last modified: 15 July, 2025, 09:01 pm
ছবি: টিবিএস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন অতিরিক্ত শুল্কনীতি মোকাবিলায় দলটি কাজ করবে। এ নিয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা দেবে বিএনপি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বনানীর সেরিনা হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'যুক্তরাষ্ট্রে শুধু ৮ বিলিয়ন ডলারের রফতানি নয়, এর সঙ্গে ১৫-১৬ লাখ মানুষের কর্মসংস্থানও জড়িত। এর প্রভাব অর্থনীতি, শিল্পকারখানা ও কর্মসংস্থানের ওপর পড়বে। আমরা কঠিন সময় পার করছি, তাই সঠিকভাবে সমাধান না করতে পারলে ক্ষতির মুখে পড়বে সবাই।'

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফের সঙ্গে নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ও জড়িত। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে। এককভাবে কিছু করার ক্ষমতা নেই, সবাইকে মিলে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।

আমীর খসরু আরও বলেন, ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করা কঠিন হবে। ভারত ও ভিয়েতনামের তুলনায় শুল্ক হার বেশি হলে সেটির বিরূপ প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে দলীয়ভাবেও সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

তিনি বলেন, ব্যবসায়ী নেতারা নেগোসিয়েশনকে শক্তিশালী করার কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকেও ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে। এখনো আলোচনা শেষ হয়নি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্যারিফের সঙ্গে নিরাপত্তা ও নীতিগত অনেক বিষয় জড়িত, যা এখনো পুরোপুরি জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার হারানোর পক্ষপাতী নয় বিএনপি। এর প্রভাব দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় পড়বে। তাই সরকারকে সহযোগিতা করে একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে চায় দলটি।

বৈঠকে আমীর খসরুর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
 
Related Topics

টপ নিউজ

আমীর খসরু / আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / মার্কিন শুল্ক / ব্যবসায়ী নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net