Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এনসিটিবির বই মুদ্রণে দুর্নীতি: ছাপাখানা মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2025, 09:50 pm
Last modified: 14 July, 2025, 09:55 pm

Related News

  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

এনসিটিবির বই মুদ্রণে দুর্নীতি: ছাপাখানা মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু দুদকের

অনুসন্ধানের অংশ হিসেবে এনসিটিবির বই ছাপার কাজ পাওয়া ৩৬টি ছাপাখানার গত ১০ বছরের কার্যক্রম এবং কাজের বিস্তারিত তথ্য চেয়ে এনসিটিবি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক।
টিবিএস রিপোর্ট
14 July, 2025, 09:50 pm
Last modified: 14 July, 2025, 09:55 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপানোর কাজে দুর্নীতির অভিযোগে ছাপাখানা মালিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ জুলাই) দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে লেটার এন কালার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সিরাজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

এছাড়া, মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আলী কবীরকে মঙ্গলবার সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তলব করেছে সংস্থাটি।

এর আগে, গত ৯ জুলাই শেখ সিরাজ উদ্দিন ও দেওয়ান আলী কবীরকে জাতীয় নাগরিক পার্টির সাময়িক বরখাস্ত হওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত অনুসন্ধানে হাজির হতে নোটিশ দেয় দুদক।

গাজী সালাউদ্দিন তানভিরের বিরুদ্ধে এনসিটিবিতে ক্ষমতার অপব্যবহার, তদবির, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

এই অনুসন্ধানের অংশ হিসেবে এনসিটিবির বই ছাপার কাজ পাওয়া ৩৬টি ছাপাখানার গত ১০ বছরের কার্যক্রম এবং কাজের বিস্তারিত তথ্য চেয়ে এনসিটিবি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব ৩৬টি ছাপাখানার মালিকদের সবাইকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

এনসিটিবি / জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) / দুদক / দুদকের জিজ্ঞাসাবাদ / এনসিপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net