Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে ৬৪ জেলায়: ফারুকী

বাংলাদেশ

ইউএনবি
14 July, 2025, 06:10 pm
Last modified: 14 July, 2025, 06:22 pm

Related News

  • বই কেনায় ‘মন্ত্রী-সচিব কোটা’ বাতিলের প্রস্তাব: পদ হারালেন গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • ছায়ানটে হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, ফুটেজ দেখে ব্যবস্থা: ফারুকী
  • ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে
  • ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে ৬৪ জেলায়: ফারুকী

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ নারায়ণগঞ্জ থেকে এ নির্মাণকাজ শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সবগুলো নির্মাণ স্মৃতিস্তম্ভ শেষ করার লক্ষ্য রয়েছে।
ইউএনবি
14 July, 2025, 06:10 pm
Last modified: 14 July, 2025, 06:22 pm
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ নারায়ণগঞ্জ থেকে এ নির্মাণকাজ শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সবগুলো নির্মাণ স্মৃতিস্তম্ভ শেষ করার লক্ষ্য রয়েছে।

ফারুকী বলেন, 'এই স্মৃতিস্তম্ভগুলো হবে লেখানির্ভর, কারণ জুলাই আন্দোলন মূলত স্লোগান, কবিতা, বিবৃতি ও লেখার মাধ্যমে পরিচালিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগকে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, আজই অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা—আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, অধ্যাপক ড. সি.আর. আবরার ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া স্মৃতিস্তম্ভগুলো পরিদর্শন করবেন।

রাজধানীর বাইরের কর্মসূচির কথা উল্লেখ করে ফারুকী বলেন, ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ ও অন্যান্যদের স্মরণে শ্রদ্ধা জানাবেন উপদেষ্টারা।

চট্টগ্রামে ওই দিন কাজীর দেউড়ি স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে একাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কনসার্ট অনুষ্ঠিত হবে, যার পর্দা নামবে ড্রোন আর্ট প্রদর্শনীর মাধ্যমে। ওই দিন সকালেই সংবাদ সম্মেলনে কনসার্টের চূড়ান্ত লাইনআপ প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট গণভবনে আনুষ্ঠানিকভাবে 'জুলাই স্মৃতি জাদুঘরের' উদ্বোধন করা হবে, যদিও সাধারণ দর্শনার্থীদের জন্য তা পরবর্তীতে উন্মুক্ত করা হবে।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ ও নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদও উপস্থিত ছিলেন।

তিনি জানান, জুলাই বিদ্রোহে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। 'জুলাই কন্যা' শিরোনামে একটি বিশেষ কর্মসূচির আওতায় নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

জুলাই মাসজুড়ে বিদ্রোহের স্মরণে স্মৃতিস্তম্ভ  নির্মাণ, তথ্য-প্রামাণ্য সংরক্ষণ ও কল্যাণমূলক কর্মসূচিসহ একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার।

ফারুকী আরও জানান, আজ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন প্রদর্শনীতে আওয়ামী শাসনের ১৬ বছরের দমন-পীড়নের চিত্র তুলে ধরা হবে।

অনুষ্ঠান শেষে ছাত্রীদের নেতৃত্বে একটি প্রতীকী 'থালা-বাটি মিছিল' অনুষ্ঠিত হবে, যা ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনকে স্মরণ করতে আয়োজন করা হচ্ছে। পুরো অনুষ্ঠানটি শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত একটি ডিজিটাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।

Related Topics

টপ নিউজ

মোস্তফা সরয়ার ফারুকী / সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা / জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বই কেনায় ‘মন্ত্রী-সচিব কোটা’ বাতিলের প্রস্তাব: পদ হারালেন গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • ছায়ানটে হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, ফুটেজ দেখে ব্যবস্থা: ফারুকী
  • ১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে
  • ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net