Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ: ডিআইজির আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:55 pm
Last modified: 02 July, 2025, 09:08 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 

পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ: ডিআইজির আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

বুধবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশের আশ্বাসে প্রায় ৯ ঘণ্টা পর সড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা।
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:55 pm
Last modified: 02 July, 2025, 09:08 pm
শিক্ষার্থীদের উপর কথিত ‘পুলিশি হামলার’ বিষয়ে আগামীকাল দুপুর ১২টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের ডিআইজি। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামের পটিয়া থানার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশের আশ্বাসে প্রায় ৯ ঘণ্টা পর সড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের ওপর 'পুলিশি হামলার' ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এর আগে সকাল ১০টা থেকে থেকে পটিয়ায় সড়ক অবরোধ করায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

অন্যদিকে, বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর খুলশীর জাকির হোসেন সড়ক অবরোধ করায় গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হয়ে যায়। ফলে দুই এলাকায় পথচারীরা দুর্ভোগে পড়েছিলেন।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজ কার্যালয়ের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ। এরপর পৌনে ৭টার দিকে খুলশীর সড়ক অবরোধ এবং ৭টার দিকে পটিয়ার সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

আন্দোলনকারীরা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলামকে অপসারণ ও ছাত্রদের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেন। এছাড়া, পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ সাংবাদিকদের বলেন, 'একজন চিহ্নিত ছাত্রলীগকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে, যেন মব সৃষ্টি না হয়। অথচ পুলিশ উল্টো মব সৃষ্টি করে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে।'

পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ: ডিআইজির আশ্বাসে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

তিনি বলেন, 'আমরা এ ঘটনায় পটিয়া থানার ওসি, সার্কেল এএসপির অপসারণ চেয়েছি। ডিআইজি আগামীকাল বেলা ১২টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন। এরপর দাবি পূরণ না হলে আমরা গোটা চট্টগ্রাম ব্লকেড কর্মসূচি ঘোষণা করব।'

চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, 'পটিয়ার ঘটনায় ছাত্রদের দাবি-দাওয়া ডিআইজি মহোদয় শুনেছেন। আগামীকাল বেলা ১২টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।'

এর আগে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি।

এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। এসময় দুপক্ষের সংঘর্ষে পুলিশ ১৫-২০ জন আহত হয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর আজ দুপুরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'মঙ্গলবার রাতে মিছিল নিয়ে থানায় আক্রমণ করা হয়। জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এসময় থানায় ৭-৮ জন রিমান্ডের আসামি ছিলেন। পুলিশসহ সবার নিরাপত্তা জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।'

এদিকে 'পুলিশি হামলার' প্রতিবাদে ও ওসির অপসারণের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

পরে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

অন্যদিকে, বিকাল ৩টার দিকে নগরীর খুলশীর জাকির হোসেন সড়কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

ডিআইজি তাদের একটি দলকে অফিসে দ্বিতীয় তলায় এসে আলোচনার আমন্ত্রণ জানান। কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে ডিআইজিকে অফিসের নিচে নেমে আসার আহ্বান জানান।

তিনি না আসলে বিকাল ৪টার দিকে ডিআইজি কার্যালয়ের বাইরে মূল সড়ক অবরোধ করেন। এসময় যান চলাচল বন্ধ করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

নগরীর ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তানজীরুল ইসলাম মাশরুর টিবিএসকে বলেন, 'পরীক্ষা শেষে বাসায় ফিরতে গিয়ে আটকে গেছি। আমার বাসা পশ্চিম খুলশীতে। বাসায় ফিরতে পারছি না।'

Related Topics

টপ নিউজ

পটিয়া / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / পুলিশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net