Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
‘এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি’: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2025, 08:45 pm
Last modified: 01 July, 2025, 08:50 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

‘এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি’: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন—একটি নতুন বাংলাদেশের জন্য। একটি এমন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, থাকবে গণতন্ত্র। যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, মত প্রকাশে বাধা পাবে না, পুলিশের লাঠি বা গুলির মুখোমুখি হতে হবে না।’
টিবিএস রিপোর্ট
01 July, 2025, 08:45 pm
Last modified: 01 July, 2025, 08:50 pm
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: রয়টার্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'কোনো দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। কেউ রক্ত দেয়নি। এই আন্দোলন দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে—একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু এখনো সেই নতুন দেশ গড়ে ওঠেনি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তবেই আমরা ঘরে ফিরব।'

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন—একটি নতুন বাংলাদেশের জন্য। একটি এমন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, থাকবে গণতন্ত্র। যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, মত প্রকাশে বাধা পাবে না, পুলিশের লাঠি বা গুলির মুখোমুখি হতে হবে না।'

নাহিদ ইসলাম বলেন, '২০২৪ সালের অভ্যুত্থান আমাদের ভয় কাটিয়ে দিয়েছে। আর কোনো ভয় বা দমন-পীড়নের সংস্কৃতি গড়ে উঠতে দেওয়া হবে না। শহীদের রক্ত বৃথা যাবে না। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, রক্ত দেব। তবে বাংলাদেশকে এই অভ্যুত্থানের পথেই চলতে হবে।'

আওয়ামী লীগকে 'ফ্যাসিস্ট' আখ্যা দিয়ে তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানের সময় যারা গুলি চালিয়েছিল, হামলা করেছিল—তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। ভারত থেকেও ষড়যন্ত্র চলছে।'

গাইবান্ধার অবহেলিত অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, 'রংপুর বিভাগের দরিদ্র জেলা গুলোর মধ্যে গাইবান্ধা অন্যতম। এখানকার মানুষ দীর্ঘদিন বৈষম্যের শিকার। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। তাই নতুন দেশ গড়ার ডাক দিয়েছি।'

সমাবেশ শুরুর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন এবং পরে শহীদ মিনার চত্বরে সমবেত হন। এরপর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক হয়ে তারা রংপুর ফিরে যান।

এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। পরে গাইবান্ধার সাদুল্লাপুরে পৌঁছালে স্থানীয় নেতারা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, সংগঠক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ এবং সদস্য ফিহাদুর রহমান দিবসসহ স্থানীয় নেতারা।

 

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / এনসিপি নেতা / পথসভা / আখতার হোসেন / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • জুলাই জাদুঘরে নেই সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net