Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
বিএনপির মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো সাংবাদিককে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2025, 07:10 pm
Last modified: 01 July, 2025, 07:28 pm

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

বিএনপির মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো সাংবাদিককে

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক ও উপস্থাপক এহসান মাহমুদ এক মিনিট নিরবতার আহ্বান জানান। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে। তারা সমবেতভাবে ‘ফ্যাসিস্ট’, ‘স্বৈরাচারের দোসর’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
টিবিএস রিপোর্ট
01 July, 2025, 07:10 pm
Last modified: 01 July, 2025, 07:28 pm
ছবি: টিবিএস

'জুলাই গণঅভ্যুত্থান'-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভার মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপস্থাপক ও সাংবাদিক এহসান মাহমুদকে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতেই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে এহসান মাহমুদ এক মিনিট নিরবতার আহ্বান জানান। এতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে। তারা সমবেতভাবে 'ফ্যাসিস্ট', 'স্বৈরাচারের দোসর' স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বিএনপির নেতাকর্মীদের একাংশও তার উপস্থাপনায় আপত্তি তোলেন।

বিষয়টি ভার্চুয়ালি যুক্ত থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছায়। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে নেন।

'জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক এ আলোচনা সভা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আয়োজক কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ। ভার্চুয়ালি উদ্বোধন করেন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 'জুলাই-আগস্ট গণআন্দোলন'-এ শহীদ হওয়া পরিবারের সদস্যরাও।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির জন্য একটি উদ্‌যাপন কমিটি গঠন করেছে বিএনপি। গঠিত ২০ সদস্যের যোগাযোগ উপ-কমিটির সদস্য সচিব ছিলেন সাংবাদিক এহসান মাহমুদ।

মঞ্চে দায়িত্বপ্রাপ্ত অপর দুই উপস্থাপক—ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা—নিয়েও সীমিতভাবে আপত্তি উঠলেও তাদের ক্ষেত্রে ততটা প্রতিক্রিয়া দেখা যায়নি।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / বিএনপি / অনুষ্ঠান / জুলাই গণঅভ্যুত্থান / চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র / মঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net