Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইসির সঙ্গে বৈঠকে সংসদের আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের

বাংলাদেশ

ইউএনবি
25 June, 2025, 08:50 pm
Last modified: 25 June, 2025, 08:59 pm

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

ইসির সঙ্গে বৈঠকে সংসদের আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আমাদের দাবি হলো স্থানীয় সরকার নির্বাচন। এটি শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্যও...।’
ইউএনবি
25 June, 2025, 08:50 pm
Last modified: 25 June, 2025, 08:59 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধিদল।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিন সদস্যের প্রতিনিধি দলের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, 'জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আমাদের দাবি হলো স্থানীয় সরকার নির্বাচন। এটি শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্যও। এটি আয়োজন করতে হবে নির্দলীয় সরকারের অধীনে, অন্তর্বর্তী সরকার যে ধরনেরই হোক না কেন।'

আদালতের নির্দেশের পর দলটি তার নিবন্ধন এবং ঐতিহ্যবাহী দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ফিরে পাওয়ার একদিন পর এ বৈঠক হলো।

জামায়াতের এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচন অনেক বেশি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে।

বর্তমান নির্বাচন কমিশনের উপর জামায়াতের আস্থা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এখনও সরকার এবং নির্বাচনি সংস্থার সবকিছু পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, 'আমরা পর্যবেক্ষণ করছি এবং যেখানে কাজ সঠিকভাবে করা হচ্ছে, আমরা তা স্বীকার করব। আমাদের অবশ্যই কালোকে কালো এবং সাদাকে সাদা হিসেবে বর্ণনা করতে হবে। যদি কোনো বিচ্যুতি ঘটে—তাহলে আমাদের আওয়াজ তুলতে হবে... আমরা আশা করি যে তারা (ইসি) জনস্বার্থকে মাথায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।'

সভায় জামায়াতের প্রতিনিধিদল নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা প্রবর্তনের বিষয়টিও উত্থাপন করেছেন।

আযাদ বলেন, 'সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর ব্যবস্থা একটি ভালো পদ্ধতি। আমরা আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে ইসির সামনে এ দাবিও উত্থাপন করেছি।'

প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে, জামায়াত ডাক ও অনলাইন ভোটদান ব্যবস্থার প্রতি সমর্থন করেছে। তিনি আরও বলেন, 'আমরা কমিশনকে ডাক ও অনলাইন ব্যবস্থাকে প্রবাসী ভোটদানের জন্য কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / নির্বাচন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net