Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বাড়ল ৬ মাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 June, 2025, 08:40 am
Last modified: 24 June, 2025, 08:42 am

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল

গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বাড়ল ৬ মাস

অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত বছরের ২৭ আগস্ট পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে সরকার।
টিবিএস রিপোর্ট 
24 June, 2025, 08:40 am
Last modified: 24 June, 2025, 08:42 am
অলংকরণ: টিবিএস

আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের অভিযোগ তদন্তে গঠিত গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (২৩ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনটি কার্যকর হবে ১ জুলাই থেকে।

এর আগে, কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল। তার আগে, কমিশনের মেয়াদ ১৫ মার্চ শেষ হওয়ার পর তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়।

অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত বছরের ২৭ আগস্ট পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে সরকার। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ভুক্তভোগী, তাদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন বা প্রত্যক্ষদর্শীরা গত ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের কাছে অভিযোগ জমা দেন।

সম্প্রতি ঢাকা সফর করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি)। সফরকালে সংস্থাটির দুই সদস্যের প্রতিনিধি দল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন।

আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, জাতিসংঘের প্রতিনিধিরা গুম কমিশনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিলেন।

তিনি আরও জানিয়েছেন, গুম বিষয়ক একটি আইন করা হচ্ছে, যাতে একটি স্থায়ী কমিশনের বিধান থাকবে।

Related Topics

টপ নিউজ

গুম সংক্রান্ত কমিশন / মেয়াদ বৃদ্ধি / আসিফ নজরুল / আইন উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net