Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে: জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2025, 03:35 pm
Last modified: 19 June, 2025, 03:36 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
  • ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে ভোট আজ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে: জামায়াতের নায়েবে আমির

রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের পক্ষে সবাই একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছে দলগুলো।
টিবিএস রিপোর্ট
19 June, 2025, 03:35 pm
Last modified: 19 June, 2025, 03:36 pm
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: ফোকাস বাংলা

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, 'আমরা এক্সটেন্ডেন্ড ইলেকটোরাল কলেজের পক্ষে তবে লোকাল গভর্নমেন্ট এর নির্বাচন হতে হবে কেয়ারটেকার গভর্নমেন্ট এর অধীনে। কেউ কেউ ইউনিয়ন পরিষদ আবার কেউ জেলা পরিষদ পর্যন্ত ভোটার নিতে আগ্রহী। এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল।'

কমিশন বর্তমানে রাজনৈতিক সংস্কারের সম্ভাব্য দিক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। আজকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রের মূলনীতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা।

দুপুরের খাবারের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 'বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি সিম্বলিক জায়গায় থাকে। এখন সবাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দেখতে চাই। সবাই বিদ্যমান পদ্ধতির পরিবর্তন চাই কিন্তু নতুন ব্যবস্থা নিয়ে সবার ভিন্নমত আছে।'

তিনি আরও বলেন, 'বর্তমান রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও, নতুন কাঠামো কেমন হবে—সে বিষয়ে মতভেদ রয়েছে।'

আজকের আলোচনা প্রসঙ্গে মঞ্জু বলেন, 'আজকের আলোচ্যসূচি এখনো এগোয়নি। আলোচনাগুলো এখনো রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা নিয়েই ঘুরপাক খাচ্ছে, যেমনটা গতকাল ছিল।'

তিনি বলেন, 'আমরা যে একটি বড় পরিবর্তনের প্রত্যাশা করছি, তা হলো রাষ্ট্রপতি নির্বাচনে হাত তুলে ভোট দেওয়ার প্রচলিত পদ্ধতির পরিবর্তে গোপন ব্যালট প্রবর্তন। রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপ্তি নিয়ে আলোচনা এখনো চলছে।'

তিনি আরও বলেন, 'রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে আমরা একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব বলে আশাবাদী।'

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অধিকাংশ দলই রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান পদ্ধতির পরিবর্তনের পক্ষে।

তিনি বলেন, 'এ উদ্দেশ্যে একটি ইলেক্টোরাল কলেজ গঠনের প্রস্তাব এসেছে। আমাদের অবস্থান হলো—এই কলেজে জেলা ও সিটি করপোরেশন এবং সংসদের দুই কক্ষের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকতে পারেন, এবং ভোট হবে গোপন ব্যালটে।'

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটি রাষ্ট্রপতির ক্ষমতার পরিসরের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি বলেন, 'রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে।'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ৫৭৬ সদস্যবিশিষ্ট একটি ইলেক্টোরাল কলেজ গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, 'এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থেকে ৫০০ সদস্য এবং জেলা ও সিটি করপোরেশন থেকে ৭৬ জন প্রতিনিধি থাকবেন।'

তিনি আরও বলেন, 'জাতীয় ঐকমত্যের স্বার্থে আমরা আমাদের অবস্থানে নমনীয়তা দেখাতে প্রস্তুত।'

আজকের আলোচনা সকাল ১১টা ৪০ মিনিটে শুরু হয় এবং তা গতকালের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা।

সূত্র মতে, আলোচনা শেষে কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন, এরপর অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / বৈঠক / রাষ্ট্রপতি নির্বাচন / জামায়াতের নায়েবে আমির / তত্ত্বাবধায়ক সরকার / স্থানীয় সরকার নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
  • ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে ভোট আজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net