Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
সরকার যুদ্ধ পর্যবেক্ষণ করছে, এখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 01:45 pm
Last modified: 17 June, 2025, 01:46 pm

Related News

  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি আমদানির ব্যয় দাঁড়িয়েছে রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলার
  • গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে: জ্বালানিমন্ত্রী
  • কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সরকার যুদ্ধ পর্যবেক্ষণ করছে, এখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়: অর্থ উপদেষ্টা

আজ (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 01:45 pm
Last modified: 17 June, 2025, 01:46 pm
ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ইরান- ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার আরো অপেক্ষা করবে।

বর্তমানে অনেক দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে এমন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, 'আমরা এখনও সেটাতে যাচ্ছি না, আমরা আরো অপেক্ষা করবো।'

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেন।

ইরান- ইসরায়েল চলমান সংঘাতে দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলে নাই। তবে যুদ্ধটা যদি বেশি দিন চলে, তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেশার পড়বে।'

তিনি বলেন, 'আমরা পর্যবেক্ষণ করছি গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেবো। আজকে যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি সেটা পুরানো দামেই দেওয়া হয়েছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাবো।'

আপাতত দেশের বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'না, আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।'

বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে কি-না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'বিশেষ প্রস্তুতি বলতে আজকে আমরা যে এলএনজি, সার আনার প্রস্তাব অনুমোদন দিলাম সেটা পুরানো দামে। ভবিষ্যতে যখন নতুন কোনো কিছু আনবো, তখন হয়তো কিছুটা ইফেক্ট করবে।'

যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বিকল্প কিছু চিন্তা করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, 'বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করছে, যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। যুদ্ধে জ্বালানি শুধু না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসে সেখানে প্রভাব পড়তে পারে। আমার মনে হয় যুদ্ধটা বেশি দিন চলবে না।'

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / জ্বালানি তেল / জ্বালানি তেলের দাম বৃদ্ধি / ইরান-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি আমদানির ব্যয় দাঁড়িয়েছে রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলার
  • গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে: জ্বালানিমন্ত্রী
  • কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net