Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
‘ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে’: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 07:40 pm
Last modified: 31 May, 2025, 07:50 pm

Related News

  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

‘ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে’: আমীর খসরু

তিনি আরও বলেন, ‘আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। যদি কেউ বলেন, শুধু একটি দল নির্বাচন চায়, এটা কী সত্য? ইতোমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 07:40 pm
Last modified: 31 May, 2025, 07:50 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, 'ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবশ্যই হতে হবে। যেখানে যাই, সবাই বলছে নির্বাচন কবে? আমি বলছি, ডিসেম্বর; কেনো সেপ্টেম্বর বা অক্টোবরে নয়। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। যদি কেউ বলেন, শুধু একটি দল নির্বাচন চায়, এটা কী সত্য? ইতোমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এধরনের একটা বক্তব্য কি অর্থবহন করে?'

একইদিনে পৃথক আরেকটি অনুষ্ঠানে করিডোর নিয়ে সরকারের মধ্যে এখনো আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস আয়োজিত 'বাংলাদেশের ভূ-রাজনৈতিক নিরাপত্তা: প্রেক্ষিত মানবিক করিডোর' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, 'করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার নয়। শুরুতে বলা হয়েছিল, করিডোরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বলা হচ্ছে, কোনো সিদ্ধান্ত হয়নি এবং হবেও না। অথচ আমরা দেখছি, করিডোর নিয়ে আলোচনা এখনো চলছে। দুই-তিনদিন আগেও কাতারে এ বিষয়ে একটি সম্মেলন হয়েছে। কেউ ভাবতে পারেন, ইস্যুটি শেষ হয়ে গেছে, কিন্তু তা হয়নি।'

তিনি আরও বলেন, 'করিডোর বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এতো গোপনীয়তা কেন, সেটাও স্পষ্ট না। যখন এটি নিয়ে বিতর্ক শুরু হয়, তখন 'চ্যানেল' শব্দটি আনা হয়।'

রোহিঙ্গাদের ফিরিয়ে পাঠাতে করিডোরের প্রয়োজন নেই মন্তব্য করে তিনি বলেন, 'আগেও তো রোহিঙ্গারা ফেরত গেছে। আইনগতভাবে রোহিঙ্গাদের পাঠানো উচিত। বাংলাদেশ কোনো প্রক্সি যুদ্ধে জড়াবে না, কারণ এটির মূল্য বাংলাদেশ দিতে পারবে না।'

গোলটেবিল আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'একটা করিডোর দিলে, সেটা হ্যান্ডেল করবে কে? বাংলাদেশ কি পারবে? আমি মনে করি পারবে না। এটা বড় ধরনের নিরাপত্তা ইস্যু। এ ইস্যু বাজারে ছাড়ার পর জনগণের প্রতিক্রিয়া না পেয়ে সরকার অস্বীকার করেছে। এটা রাষ্ট্রীয় প্রতারণার শামিল। এখানে গোপন কোনো এজেন্ডা থাকতে পারে।'

তিনি আরও বলেন, 'একটা পার্টি নয়, অনেকগুলো পার্টি ডিসেম্বরে ভোট চায়। আমিও মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ভালো একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হবে।'

আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে হবে, এটা করিডোর, না চ্যানেল। এটি এককভাবে সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়, সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে।'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, 'বিশ্বজুড়ে করিডোর নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। বসনিয়া থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত সব উদাহরণই নেতিবাচক। মিয়ানমারের পাশে চীন ও ভারত রয়েছে, জাতিসংঘ যেন তাদের সঙ্গে আলোচনা করে। তারা বড় রাষ্ট্র, সামাল দিতে পারবে।'

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, 'আমরা কতটা মানবিক হবো, সেটা নির্ভর করে আমাদের সক্ষমতার উপর। করিডোর দেয়ার মতো সক্ষমতা আমাদের আছে কি না, তা দেখতে হবে। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, কিন্তু ভুয়া এনআইডি, মাদক—এসব নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই এমন কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না, যেটা সামলানোর সক্ষমতা আমাদের নেই।'

Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / নির্বাচন / প্রধান উপদেষ্টা / মানবিক করিডোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net