Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
29 May, 2025, 08:00 pm
Last modified: 29 May, 2025, 08:09 pm

Related News

  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদার আকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
ইউএনবি
29 May, 2025, 08:00 pm
Last modified: 29 May, 2025, 08:09 pm
নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে 'নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

ইউনূস বলেন, 'বাংলাদেশে আমরা গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনের মধ্য দিয়ে একটি রূপান্তরমূলক পরিবর্তনের ভেতর দিয়ে গেছি এবং এর ধারাবাহিকতায় আমার সরকার দায়িত্ব গ্রহণ করে।'

তিনি বলেন, 'আমরা এটি [সরকার গঠন] অতীতের ভুলগুলো শোধরানোর, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ হিসেবে দেখছি।'

প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদার আকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, বহু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি-প্রতিষ্ঠা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে। একইসঙ্গে, মানবিক কারণে বাংলাদেশ মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

এর আগের দিন, বুধবার, সাবেক জাপানি প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোকে ইউনুস জানান, আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'ড. ইউনূস তারো আসোকে বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করেছেন এবং এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'
 
Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / জাতীয় নির্বাচন / অন্তর্বর্তী সরকার / নিক্কেই ফোরাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ১৮ মাসের সরকার ছিল জামায়াত-এনসিপি সমর্থিত: দাবি নৌ প্রতিমন্ত্রীর
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net