Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
আপনি সব কিছু নিয়েই কথা বলেছেন, কেবল রোডম্যাপ বাদে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2025, 09:15 pm
Last modified: 28 May, 2025, 09:39 pm

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

আপনি সব কিছু নিয়েই কথা বলেছেন, কেবল রোডম্যাপ বাদে: মির্জা ফখরুল

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা একটি (নির্বাচনি) রোডম্যাপ চেয়েছি। কিন্তু, ১০ মাস পেরিয়ে গেলেও সরকার রোডম্যাপ প্রসঙ্গে নিরব। আপনি (প্রধান উপদেষ্টা) প্রায় সব কিছু নিয়েই কথা বলেছেন—শুধু রোডম্যাপ ছাড়া। এই অনুপস্থিতিই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের উদ্রেক করে।"
টিবিএস রিপোর্ট
28 May, 2025, 09:15 pm
Last modified: 28 May, 2025, 09:39 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি/সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশষ্টা নির্বাচনের রোডম্যাপ বাদে আর প্রায় সব বিষয়েই কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৮ মে) রাতে মির্জা ফখরুল তাঁর ফেসবুক প্রোফাইলে ইংরেজিতে দেওয়া এক পোস্টে একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে শুধু সহযোগিতা নয়, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের দল—এমনটাই জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, "আমরা প্রতিটি সংস্কার বিষয়ক বৈঠকে অংশগ্রহণ করেছি, প্রস্তাবনা জমা দিয়েছি এবং যেখানে দ্বিমত পোষণ করেছি, সেখানে সুনির্দিষ্ট যুক্তিসহ নিজেদের অবস্থান তুলে ধরেছি। আমরা বারবার বলেছি—সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশেই সংস্কারের নামে সব কিছু থমকে থাকে না।"

"আর গণতন্ত্রে একটি জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন কখনোই সংস্কারের দোহাই দিয়ে স্থগিত রাখা যায় না"- বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের স্মরণে রাখা দরকার, আমরা কেবল একটি কর্তৃত্ববাদীই নয়—বরং সরাসরি একটি স্বৈরশাসন থেকে উত্তরণ করেছি। এখন বাংলাদেশের জনগণ প্রস্তুত—একটি নতুন সংসদের জন্য। একটি সংসদ, যা জনগণের দ্বারা নির্বাচিত হবে, যেটি তাঁদের প্রতিনিধিত্ব করবে। এমন একটি সংসদ যেখানে জনপ্রতিনিধিরা দেশের – উন্নয়নের নীতি নিয়ে, প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে ও মানবাধিকার নিয়ে কথা বলবেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা একটি (নির্বাচনি) রোডম্যাপ চেয়েছি। কিন্তু, ১০ মাস পেরিয়ে গেলেও সরকার রোডম্যাপ প্রসঙ্গে নিরব। আপনি (প্রধান উপদেষ্টা) প্রায় সব কিছু নিয়েই কথা বলেছেন—শুধু রোডম্যাপ ছাড়া। এই অনুপস্থিতিই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের উদ্রেক করে।"

আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যুব সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এবিষয়ে ফখরুল বলেন, "আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন—নির্বাচন হতে হবে ডিসেম্বরেই!"

উল্লেখ্য, বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / জাতীয় নির্বাচন / রোডম্যাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net