Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
শেরপুরে উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলার খবর ‘বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয়’: মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 06:15 pm
Last modified: 26 May, 2025, 06:33 pm

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

শেরপুরে উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলার খবর ‘বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয়’: মন্ত্রণালয়

উপদেষ্টা বলেন, ‘এটা একেবারেই সত্য নয়। আমি শুনেছি, আমার যাওয়ার পরে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়েছে। তবে সেটির সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই।’
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 06:15 pm
Last modified: 26 May, 2025, 06:33 pm
শেরপুরের একটি অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সৌজন্যে

আজ (২৬ মে) শেরপুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তার গাড়িবহরে হামলার যে গুজব ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'এটা একেবারেই সত্য নয়। আমি শুনেছি, আমার যাওয়ার পরে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়েছে। তবে সেটির সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই।'

তিনি আরও বলেন, 'আমি তখন শেরপুর পেরিয়ে ময়মনসিংহ পৌঁছে গেছি। এসব ঠিক নয়।'

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর ভ্রান্ত ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজওয়ানা হাসান পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সফর করেন। সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি মধুটিলা রেঞ্জে একটি দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ প্রকল্প পরিদর্শনে যান।

'সম্পূর্ণ সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,' বলা হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।

মানব-হাতি দ্বন্দ্বে টেকসই সমাধানে কাজ করছে সরকার

শেরপুরের মধুটিলা ইকোপার্কে মানব-হাতি দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও মতবিনিময় সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে।

তিনি বলেন, 'এ ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে। মানুষ এখন হাতির আবাসস্থল দখল করে নিচ্ছে। এতে তাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। ইউক্যালিপটাসসহ বিদেশি গাছ না লাগিয়ে আমাদের ফলদ ও দেশীয় গাছ লাগাতে হবে, যেগুলো হাতির খাদ্য সরবরাহ করে।'

'হাতির জীবনও মানুষের জীবনের মতোই গুরুত্বপূর্ণ। বন ধ্বংস হলে আমরাও টিকব না। সরকার এখানে প্রতিপক্ষ নয়, সহায়ক। তাই বাণিজ্যিক বৃক্ষরোপণের পরিবর্তে প্রাকৃতিক বন ফিরিয়ে আনতে হবে,' বলেন রিজওয়ানা।

তিনি জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের মানব-হাতি দ্বন্দ্ব নিরসনে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান।

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তোরাফদার মাহমুদুর রহমান, মধ্যাঞ্চলের বন সংরক্ষক এ এস এম জাহিদ উদ্দিন আকন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী, বিজিবি কমান্ডার লে. কর্নেল তানভীর হোসেন মজুমদার, ইআরটি সদস্য ইমতিয়াজ আলী ও মোহাম্মদ হাশমত আলী।

অনুষ্ঠানে দুই হাতির আক্রমণে নিহতের পরিবারকে মোট ছয় লাখ টাকা এবং ফসল ও সম্পত্তির ক্ষতির জন্য ১৫টি পরিবারকে মোট ৩ লাখ ২৭ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়া হাতি প্রতিরোধ দলের (ইআরটি) সদস্যদের মাঝে দূরবীন, টর্চলাইট, হ্যান্ড মাইক, বাঁশিসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন উপদেষ্টা।

এর আগে তিনি নালিতাবাড়ী উপজেলার দৌধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এবং ২০১৭-১৮ অর্থবছরের মধুটিলা রেঞ্জের দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ প্রকল্প পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

সৈয়দা রিজওয়ানা হাসান / পরিবেশ উপদেষ্টা / গুজব / গাড়িবহরে হামলা / বিভ্রান্তিকর তথ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net