Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ বুধবার, ১৫ লাখ মানুষ জমায়েতের প্রত্যাশা দলটির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 05:30 pm
Last modified: 26 May, 2025, 05:52 pm

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ বুধবার, ১৫ লাখ মানুষ জমায়েতের প্রত্যাশা দলটির

তরুণদের সম্পৃক্ত করতে মে মাসজুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। এর অংশ হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ।
টিবিএস রিপোর্ট
26 May, 2025, 05:30 pm
Last modified: 26 May, 2025, 05:52 pm
যুবদলের সভাপতি আবদুল মনায়েম মুন্নাসহ অন্য নেতারা। ফাইল ছবি: টিবিএস

আগামী বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকেরা জানিয়েছেন, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে অন্তত ১৫ লাখ তরুণ-তরুণীর উপস্থিতি আশা করছেন তারা।

সোমবার (২৬ মে) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তরুণদের সম্পৃক্ত করতে মে মাসজুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই তিন অঙ্গসংগঠন। এর অংশ হিসেবে দেশের চারটি বিভাগীয় শহরে ইতোমধ্যে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, 'চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা হয়েছে, খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এবার ঢাকায় সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।'

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্যে জানান, এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ সমাজ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকায় হবে 'তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ' শীর্ষক সেমিনার এবং পরদিন বুধবার হবে মূল সমাবেশ।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, 'আগের সরকারগুলো দলীয় পরিচয়ে চাকরি দিয়েছে। তরুণদের দাবি—রাষ্ট্র যেন কর্মসংস্থান নিশ্চিত করে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।'

লিখিত বক্তব্যে আরও বলা হয়, তরুণদের ঘিরে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নীতিগত উদ্যোগ। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণদের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / যুবদল / বিএনপি / তারুণ্যের সমাবেশ / রাজনৈতিক অনুষ্ঠান / তরুণ / নয়াপল্টন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net