Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2025, 07:40 pm
Last modified: 23 May, 2025, 07:41 pm

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 May, 2025, 07:40 pm
Last modified: 23 May, 2025, 07:41 pm
ছবি: টিবিএস

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে একটি বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার চন্দ্রা এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

পরে খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড নামে কারখানাটি গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানার প্রায় দুই হাজার শ্রমিকের বেতনসহ অন্যান্য বকেয়া রয়েছে।

ছবি: টিবিএস

বকেয়া পাওনা আদায়ের জন্য প্রায়ই বিক্ষোভ করেন শ্রমিকরা, তবে তা পরিশোধ করছে কর্তৃপক্ষ।

মাহমুদ জিনস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আবু তালেব বলেন, 'শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করা হবে। কারখানা কর্তৃপক্ষের কিছুই করার নেই।'

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, 'শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

গাজীপুর / বকেয়া বেতন / পুলিশ / শ্রমিকদের বিক্ষোভ / লাঠিপেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net