Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ৬ ঘণ্টা ধরে অবস্থান, কালও বিক্ষোভের ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 01:20 pm
Last modified: 19 May, 2025, 06:45 pm

Related News

  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ৬ ঘণ্টা ধরে অবস্থান, কালও বিক্ষোভের ঘোষণা

বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে এবং গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়ের সড়ক অবরোধ করে রাখেন। ফলে এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে তীব্র হয়েছে যানজট।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 01:20 pm
Last modified: 19 May, 2025, 06:45 pm
ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার (১৯ মে) ফের নগরভবন ব্লকেড কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে এবং গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড়ের সড়ক অবরোধ করে রাখেন। ফলে এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে তীব্র হয়েছে যানজট।

এদিকে আগামীকাল (২০ মে) আবারও নগর ভবনের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সাবেক সচিব মশিউর রহমান। 

গতকাল বিক্ষোভকারীরা নগর ভবনে জড়ো হয়ে দাবি আদায়ের জন্য ভবনটিতে তালা ঝুলিয়ে দেন। আজ সকালেও গেটগুলো তালাবদ্ধ ছিল। 

ছবি: টিবিএস

বিক্ষোভকারীরা আজ সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। ফলে সেখান থেকে লোকজন সেবা গ্রহণ করতে পারেননি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের অফিসে প্রবেশ করতে পারেনি।

এছাড়াও স্থানীয় সরকার বিভাগের কার্যালয় নগর ভবন থেকে সচিবালয় ভবনে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টা থেকে গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এতে বংশাল ও পল্টনমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: টিবিএস

সকালে ইশরাকের সমর্থকেরা ছোট ছোট মিছিল নিয়ে গুলিস্তান মাজারের সামনে ও নগরভবনের সামনে জড়ো হন। তারা ইশরাকের শপথ নিতে বিলম্ব হওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের আইনি মতামত পাওয়ার পর এবং পরবর্তীতে গেজেট প্রকাশের পর ইশরাককে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা করে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ১২টি সিটি কর্পোরেশনের সব মেয়রকে অপসারণ করা হয়।

১৭ মে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। 'ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র তাপস জোর করে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন,' বলেন তিনি।

ছবি: টিবিএস

ইশরাক আরও বলেন, 'সে সময় আদালত আওয়ামী লীগের পক্ষে ছিল। আমরা সব আইনি পদক্ষেপ অনুসরণ করে রায় পেয়েছি। যারা রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা আদালতকে অপমান করছেন।'

গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও তাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়নি উল্লেখ করে ইশরাক বলেন, তিনি নিতে প্রস্তুত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়।

ছবি: টিবিএস

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচিত হন।

২০২০ সালের ৩ মার্চ ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ইশরাক ফলাফল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ইশরাক হোসেন / নগর ভবন / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে
  • ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net