Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
‘জুলাই সনদ’ প্রণয়নে গণভোট চায় জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2025, 01:20 pm
Last modified: 18 May, 2025, 08:06 pm

Related News

  • চট্টগ্রাম-৯: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আবু সুফিয়ান
  • শেরপুরে সহিংসতা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা সরকারের 
  • এবার জোটের পক্ষে নাহিদ ইসলামকে চিঠি দিলেন এনসিপির ৮০ নেতা
  • জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশন করে সাময়িক বরখাস্ত এএসআই
  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু

‘জুলাই সনদ’ প্রণয়নে গণভোট চায় জামায়াত

‘আমরা কেন গণভোট চাই? কারণ, গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। সাধারণ মানুষই তো এখানে সিদ্ধান্ত নেবে। গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে।’
টিবিএস রিপোর্ট
18 May, 2025, 01:20 pm
Last modified: 18 May, 2025, 08:06 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটের মাধ্যমে 'জুলাই সনদ' প্রণয়নের প্রস্তাব দিয়েছে। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এ প্রস্তাব দেয় সংগঠনটি।

আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'আজ একটি বিষয়ে আলোচনা হয়েছে যে যেসব বিষয়ে ঐকমত্য হবে বা ঐকমত্য হয়নি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ; এ ধরনের বিষয় এক করে কোন পদ্ধতিতে তা আইনগত ভিত্তি পাবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই।'

তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে আমরা জুলাই চার্টার (জুলাই সনদ) হোক, অথবা ন্যাশনাল চার্টার (জাতীয় সনদ) হোক এবং চার্টারের বাইরেও যদি গুরুত্বপূর্ণ কোনো ইস্যু থাকে, সেটাকে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়।'

জামায়াতের নায়েবে আমির বলেন, 'গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার (জুলাই সনদ) হোক, ন্যাশনাল চার্টার (জাতীয় সনদ) হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্ট্যান্ট ইস্যু (গুরুত্বপূর্ণ বিষয়) থাকে, সেটাকে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট চায়।'

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, 'আমরা কেন গণভোট চাই? কারণ, গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। সাধারণ মানুষই তো এখানে সিদ্ধান্ত নেবে। গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে। এর সামাজিক ও রাজনৈতিক ইমপ্যাক্ট (প্রভাব) থাকবে। সেজন্য জামায়াত এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট চাচ্ছে।'

আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আলোচনা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছে।

এর আগে ২৬ এপ্রিল, প্রথমবারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় জামায়াতে ইসলামী।

আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একজন ব্যক্তি যেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—প্রথমদিনের আলোচনায় এসব প্রস্তাবের পক্ষে মত দেন দলটির সদস্যরা।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশনকে গুরুত্বপূর্ণ সংস্কারের উপর একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এটি পাঁচটি সংস্কার কমিশনের মূল সুপারিশগুলো প্রস্তুত করেছে। এর মধ্যে রয়েছে সাংবিধানিক, জনপ্রশাসন, নির্বাচনী, বিচার বিভাগীয় এবং দুর্নীতিবিরোধী সংস্কারগুলো। মূল সুপারিশগুলোর ওপর মতামত চেয়ে ৩৯টি রাজনৈতিক দলের কাছে এর স্প্রেডশিট পাঠানো হয়েছে।

এরমধ্যে বিএনপি, জামায়ত ও জাতীয় নাগরিক পার্টিসহ ৩৪টি রাজনৈতিক দল লিখিত আকারে মতামত জমা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐকমত্য কমিশন / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • চট্টগ্রাম-৯: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আবু সুফিয়ান
  • শেরপুরে সহিংসতা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা সরকারের 
  • এবার জোটের পক্ষে নাহিদ ইসলামকে চিঠি দিলেন এনসিপির ৮০ নেতা
  • জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় ইসলামি সংগীত পরিবেশন করে সাময়িক বরখাস্ত এএসআই
  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net