Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
যাতায়াত সুবিধা বাড়াতে ও ভূমি ব্যবহার কমাতে দেশের সব জেলায় উড়াল সড়কের পরিকল্পনা

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
18 May, 2025, 11:00 am
Last modified: 18 May, 2025, 11:04 am

Related News

  • উপরে অসমাপ্ত উড়ালসড়ক, আর নিচে অন্তহীন ভোগান্তি
  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • তিনবার নিয়ম ভাঙলেই এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি
  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা
  • হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় ‘ছোট বড় মিলে পান্থকুঞ্জে আঁকবো ছবি’ কর্মসূচি

যাতায়াত সুবিধা বাড়াতে ও ভূমি ব্যবহার কমাতে দেশের সব জেলায় উড়াল সড়কের পরিকল্পনা

উন্নত, নিরাপদ ও দ্রুতগতির পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি জমির ব্যবহার কমানো এ পরিকল্পনার মূল লক্ষ্য।
শেখ আবদুল্লাহ
18 May, 2025, 11:00 am
Last modified: 18 May, 2025, 11:04 am
ইনফোগ্রাফ: টিবিএস

দেশের ৬৪টি জেলাকে যুক্ত করতে সারাদেশে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। উন্নত, নিরাপদ ও দ্রুতগতির পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি জমি বা ভূমির ব্যবহার কমানোই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এটি বাস্তবায়নে 'কানেক্টিং ৬৪ ডিস্ট্রিকস থ্রু এলিভেটেড হাইওয়ে নেটওয়ার্ক' শীর্ষক প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তারা জানান, প্রকল্পের নকশা, সম্ভাব্য ব্যয় এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণে একটি পরামর্শক কমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে ১৩–সদস্যের এই পরামর্শক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এটি এখনো প্রস্তাবনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা শিগগিরই বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে পরামর্শ করে সবচেয়ে উপযোগী কৌশল নির্ধারণ করবো।"

তিনি আরও বলেন, "যেখানে উড়াল সড়ক সম্ভব, সেখানে তা হবে। আর যেখানে তা সম্ভব নয়, সেখানে কম জমি ব্যবহার করে কীভাবে উন্নত সড়ক অবকাঠামো গড়ে তোলা যায়, সেটি বিবেচনায় রাখা হবে।"

এ বিষয়ে সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জমির ব্যবহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই নতুন সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। যেখানে যেখানে উড়াল সড়ক প্রয়োজন, সেখানে তা করা হবে।"

তিনি বলেন, "পদ্মা সেতু প্রকল্পে মূল সড়কের বাইরেও শ' শ' একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। যমুনা সেতু প্রকল্পেও প্রায় ১,৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আরও অনেক প্রকল্পে অপ্রয়োজনীয় জমি অধিগ্রহণের নজির রয়েছে।"

ফাওজুল কবির খান বলেন, "দেশে জনসংখ্যা বাড়ছে। সেই বাড়তি জনসংখ্যার খাদ্য, আবাসনসহ মৌলিক চাহিদা পূরণে জমির প্রয়োজন। সেটি বিবেচনায় রেখে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "বর্তমান সরকার যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেবে। পাশাপাশি একটি মডিউলার পরিকল্পনা তৈরি করা হবে, যাতে ভবিষ্যতের সরকারও এটি অনুসরণ করে বাকি কাজ সম্পন্ন করতে পারে।"

মডিউলার পদ্ধতি

সারা দেশের ৬৪টি জেলাকে একটি সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে মাল্টি-টিয়ার উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এতে করে জমি অধিগ্রহণের পরিমাণ কমিয়ে নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।

সড়ক বিভাগ সূত্র জানায়, বিদ্যমান সড়ক অ্যালাইনমেন্টের ওপরই উড়াল সড়ক নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্পের নকশায় মাল্টিমোডাল পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। সড়কের গুরুত্ব, চলমান যানবাহনের পরিমাণ এবং অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক (এএডিটি) বিবেচনায় উড়াল সড়ক স্থাপন করা হবে। একক প্রকল্পে বাস্তবায়ন সম্ভব না হলে জোনভিত্তিক গুচ্ছ প্রকল্পের মাধ্যমে এটি এগিয়ে নেওয়া হবে।

সড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন, "দেশের অনেক জেলায় শিল্প-কারখানা গড়ে উঠেছে, আবার অনেক জেলায় কৃষিপণ্য উৎপাদন হয়। কোথাও পর্যটনের সম্ভাবনা রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় উৎপাদিত পণ্য বাজার বা বন্দরে দ্রুত পৌঁছাতে পারে না। যেসব জেলায় এই সমস্যা রয়েছে, সেখানে উড়াল সড়ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক হলেও নারায়ণগঞ্জের সাইনবোর্ড, কাঁচপুর ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়মিত যানজট হয়। সেখানে উড়াল সড়ক করা যেতে পারে।"

তিনি আরও বলেন, "যশোরে রয়েছে বিমানবন্দর, বেনাপোল স্থলবন্দর, ক্যান্টনমেন্ট, শিক্ষা বোর্ড। খুলনা বিভাগের সাথে সংযোগের কেন্দ্রবিন্দু এই জেলা। যশোরের আশপাশে সাতক্ষীরায় রয়েছে আরও একটি স্থলবন্দর, আর বাগেরহাটে মোংলা সমুদ্রবন্দর। এসব জেলায় উৎপাদিত বা আমদানিকৃত পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছাতে যেখানে দরকার, সেখানে উড়াল সড়ক নির্মাণ করা হবে।"

সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২,৭১৯ কিলোমিটার। এরমধ্যে ৪,২৯৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৫,০৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩,৩৮৬ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে। মহাসড়কের সংখ্যা এক হাজার।

ওই কর্মকর্তা বলেন, "বিভিন্ন মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট হয়। সেসব স্থানে এবং এক জেলা থেকে অন্য জেলায় দ্রুত সংযোগ নিশ্চিত করতেই উড়াল সড়ক বিবেচনায় নেওয়া হচ্ছে। কোথায় কী পরিমাণ উড়াল সড়ক নির্মাণ করা হবে, তা সুপারিশ আকারে প্রতিবেদন দেবে কমিটি।"

সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বড় শহর ও বন্দরগুলোর সঙ্গে নির্বিঘ্ন যোগাযোগ এবং যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

উড়াল সড়ক / এলিভেটেড এক্সপ্রেসওয়ে / উন্নত পরিবহন ব্যবস্থা / পরিবহন ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • উপরে অসমাপ্ত উড়ালসড়ক, আর নিচে অন্তহীন ভোগান্তি
  • নগর পরিবহন ও গোলাপি বাস: হোঁচট খাচ্ছে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ
  • তিনবার নিয়ম ভাঙলেই এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ হবে গাড়ি
  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা
  • হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় ‘ছোট বড় মিলে পান্থকুঞ্জে আঁকবো ছবি’ কর্মসূচি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net