Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসবি গ্লোবাল মালিকের ১,১০৬ শতাংশ জমির সন্ধান পেয়েছে সিআইডি

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
18 May, 2025, 10:30 am
Last modified: 18 May, 2025, 11:05 am

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • বিলিয়ন ডলার আত্মসাৎ, তবু যুদ্ধের আশঙ্কায় তেল বিক্রিতে ‘অস্বচ্ছ ট্রাস্টিদের’ ওপরই ভরসা ইরানের
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা, তদন্তে সিআইডি

শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’: ব্রাহ্মণবাড়িয়ায় বিএসবি গ্লোবাল মালিকের ১,১০৬ শতাংশ জমির সন্ধান পেয়েছে সিআইডি

এসব জমির বাজারমূল্য অন্তত ৬০০ কোটি টাকা বলে ধারণা করছেন জমি বিশেষজ্ঞরা।
তৌসিফ কাইয়ুম
18 May, 2025, 10:30 am
Last modified: 18 May, 2025, 11:05 am

গুলশানের প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে উচ্চশিক্ষার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে বিএসবি গ্লোবালের মালিক খায়রুল বাশার বাহারের ১ হাজার ১০৬ শতাংশ জমি থাকার তথ্য মিলেছে। ব্রাক্ষণবাড়িয়ার দুটি মৌজায় থাকা এসব জমির দলিলমূল্য ১০২ কোটি টাকার বেশি। তবে এসব জমির বাজারমূল্য অন্তত ৬০০ কোটি টাকা বলে ধারণা করছেন জমি বিশেষজ্ঞরা। 

এছাড়াও রাজধানীর গুলশান, বারিধারাসহ বিভিন্ন এলাকায় বিএসবি গ্লোবালসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অসংখ্য ফ্ল্যাট, ভবন ও জমির তথ্য পেয়েছে সিআইডি।

ফিন্যন্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ টিবিএসকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। 'সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন সূত্র থেকে পাওয়া অবৈধ সম্পদের তথ্যও যাচাই করে দেখা হচ্ছে।' 

তদন্ত শেষে বিএসবি গ্লোবালের এই অবৈধ কর্মযজ্ঞের বিষয়ে স্পষ্ট করে বলা যাবে বলে জানান আজাদ।

সিআইডি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মাধ্যমে ৫ শতাধিক  শিক্ষার্থী ও অভিভাবক  প্রতারিত হয়েছেন। তাদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে, এসব টাকায় বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, রাজধানীর গুলশানে খায়রুল বাশারের নামে দশতলা একটি ভবনের তথ্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ভাটারার শহীদ আব্দুল আজীজ সড়কে একটি আটতলা ও ছয়তলা ভবন রয়েছে বাশারের মালিকানায়। বারিধারায় তিনটি ফ্ল্যাট ও বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে বড় অংশের জমি। 

গত ৪ মে মানি লন্ডারিং আইনে খায়রুল বাশার বাহার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারের বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডি। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে জানতে টিবিএসের পক্ষ থেকে বাহারের মোবাইলফোনে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। 

মামলার বিবরণে বলা হয়, বিএসবি গ্লোবাল শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে।

সিআইডির তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ভুয়া অফার লেটার, বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও ভিজিট ভিসার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের নামে কোনো ফি জমা দেয়নি প্রতিষ্ঠানটি।  

তদন্তে আরও উঠে এসেছে, বাশার ও তার পরিবার প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে চেকের মাধ্যমে স্থানান্তর করেছে। 

ভুক্তভোগীরা অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানটি কখনও শিক্ষার্থী, কখনও প্রতিনিধি বা অভিভাবকের অনুকূলে ব্যাংক চেক দেয়। এসব চেকে টাকা না পেয়ে (বাউন্স হওয়ায়) কিছু ভুক্তভোগী নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট-এর অধীনে মামলা করেন। 

এ পর্যন্ত ১৪১ জন ভুক্তভোগী মোট ১৮.২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিআইডিতে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে।

Related Topics

টপ নিউজ

বিএসবি গ্লোবাল / সিআইডি / প্রতারণার অভিযোগ / অর্থ আত্মসাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • বিলিয়ন ডলার আত্মসাৎ, তবু যুদ্ধের আশঙ্কায় তেল বিক্রিতে ‘অস্বচ্ছ ট্রাস্টিদের’ ওপরই ভরসা ইরানের
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা, তদন্তে সিআইডি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net